মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২৫ ১২:১০ অপরাহ্ণ

Spread the love

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ৪৭৩ জন রোগী ভর্তি হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন রোগীদের মধ্যে:

  • ঢাকা বিভাগে (সিটি বাইরের): ৭৬ জন
  • ঢাকা উত্তর সিটি করপোরেশন: ৫৪ জন
  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৮৩ জন
  • বরিশাল বিভাগ (সিটি বাইরের): ১১৩ জন
  • চট্টগ্রাম বিভাগ (সিটি বাইরের): ৮১ জন
  • ময়মনসিংহ বিভাগ (সিটি বাইরের): ১০ জন
  • রাজশাহী বিভাগ (সিটি বাইরের): ৪৮ জন
  • রংপুর বিভাগ (সিটি বাইরের): ৭ জন
  • সিলেট বিভাগ (সিটি বাইরের): ২ জন

গত ২৪ ঘণ্টায় ৪৯১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩২,৫০১ জন, যাদের মধ্যে ৫৯.৭% পুরুষ এবং ৪০.৩% নারী। এ পর্যন্ত ১২৫ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন এবং ৩০,৮১৩ জন রোগী সুস্থ হয়েছেন।

সর্বশেষ - অপরাধ