রবিবার , ২৪ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নেপালের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের দারুণ জয়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৪, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ

Spread the love

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৩-০ গোলে হারিয়ে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মেয়েরা ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে নেমেছিল, আর শুরু থেকেই আধিপত্য দেখায় তারা।

প্রথমার্ধের ৪১ মিনিটে কর্নার থেকে তৈরি সুযোগ কাজে লাগিয়ে থৈনু মারমা গোল করেন। চার মিনিট পর সুরভী আকন্দ প্রীতির দুর্দান্ত দূরপাল্লার শটে ব্যবধান দাঁড়ায় ২-০।

দ্বিতীয়ার্ধে একাধিক আক্রমণ করেও গোল পায়নি নেপাল। ইনজুরি টাইমে বদলি খেলোয়াড় রিয়া ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে তৃতীয় গোল নিশ্চিত করেন।

এ নিয়ে তিন ম্যাচে দুই জয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। এর আগে ভুটানকে হারালেও ভারতের কাছে হেরেছিল তারা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত