রবিবার , ২৪ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ডাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্টের দাবি জুবায়েরের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৪, ২০২৫ ১০:১৫ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ডোপ টেস্ট করার দাবি জানিয়েছেন সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী এবি জুবায়ের। রোববার (২৩ আগস্ট) সকালে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি তোলেন।

এ সময় তিনি ডাকসু নির্বাচনকে আরও স্বচ্ছ ও শিক্ষার্থীবান্ধব করতে আটটি প্রস্তাব উপস্থাপন করেন। এর মধ্যে রয়েছে— ভোটকেন্দ্রগুলোকে শিক্ষার্থীদের সুবিধামতো নির্ধারণ করা, প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, লিগ্যাল আইডি কার্ড দিয়ে ভোট দেওয়ার সুযোগ রাখা, প্রার্থীদের নিক নেম ও ছবি ব্যালটে সংযোজন করা এবং নারী প্রার্থীদের সাইবার বুলিং থেকে সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করা।

জুবায়ের বলেন, “মাদকাসক্ত কোনো নেতৃত্ব যেন নির্বাচিত হয়ে না আসে, সেজন্য ডোপ টেস্ট অত্যাবশ্যক।”

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী আশিক খান অভিযোগ করেন, বহিরাগতরা এখনো ক্যাম্পাসে অবস্থান করছে, অথচ প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। তিনি দাবি করেন, অতীতে আন্দোলন দমনে জড়িত কিছু শিক্ষক এখনো বহাল রয়েছেন, তাদের বিচার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ, কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী আব্দুর রহমান আল ফাহাদ ও আশিক খান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আদ্-দ্বীনে শিশু মৃত্যুর পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে ৩ জুন: স্বাস্থ্যমন্ত্রী

মালয়েশিয়া সফরে অভিবাসন ও বিনিয়োগে অগ্রাধিকার দেবেন প্রধান উপদেষ্টা ইউনূস

“জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে মঙ্গলবার সাংস্কৃতিক অনুষ্ঠান, যান চলাচলে ডিএমপির নিয়ন্ত্রণ নির্দেশনা

প্রবাসীদের ভোট নিবন্ধন প্রক্রিয়া শিগগির জানাবে ইসি

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে প্রধানমন্ত্রীর উদ্দেশে চিঠি

দলীয় সহযোদ্ধাদের আবেগঘন বার্তায় বিদায় জানালেন মির্জা ফখরুল

গাজায় স্কুলে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ১৯, যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক চাপ

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, লন্ডনে চিকিৎসাধীন

ধর্ষণ-নারী নির্যাতনসহ সব অপরাধ নির্মূল করব: রিজভী

উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বমঞ্চে শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ