শনিবার , ১৬ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মালয়েশিয়া বিমানবন্দরে ৯৮ বাংলাদেশি আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৬, ২০২৫ ৩:০৪ অপরাহ্ণ

Spread the love

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৮ জন বাংলাদেশি নাগরিককে প্রবেশের অনুমতি না দিয়ে আটকে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে পর্যটক ভিসার শর্ত না মানার অভিযোগ এনেছে দেশটির সীমান্ত নিরাপত্তা সংস্থা।

মালয়েশীয় বার্তাসংস্থা বার্নামা এক প্রতিবেদনে জানায়, শুক্রবার ভোরে ঢাকা থেকে মালয়েশিয়ায় পৌঁছানো এসব বাংলাদেশিকে কুয়ালালামপুর বিমানবন্দরের প্রথম টার্মিনালে জিজ্ঞাসাবাদের পর ‘নো টু ল্যান্ড’ নোটিশ দেওয়া হয়।

সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (AKSEM) জানিয়েছে, রাত ১টা থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত বিমানবন্দরে চালানো বিশেষ অভিযানে ১৮১ জন যাত্রীর কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৯৮ বাংলাদেশির পর্যাপ্ত ভ্রমণ তথ্য, হোটেল বুকিং, রিটার্ন টিকিট কিংবা পর্যাপ্ত অর্থের প্রমাণ না থাকায় তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সংস্থাটি আরও জানায়, সন্দেহ করা হচ্ছে এসব ব্যক্তি পর্যটন ভিসা নিয়ে মালয়েশিয়ায় ঢুকে অবৈধভাবে বসবাস ও কাজ করার পরিকল্পনা করছিলেন। তাই নিয়মিত নজরদারির অংশ হিসেবে এই ধরনের তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

AKSEM এক বিবৃতিতে বলেছে, “এই অভিযান মালয়েশিয়ার সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার অংশ। যারা ভিসার অপব্যবহার করতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী ইস্যুতে কড়াকড়ি আরোপ করেছে দেশটির সরকার। ভিসা নিয়ে প্রবেশ করেও অনেকে অবৈধভাবে থেকে কাজ করায় এই নজরদারি আরও জোরদার করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও কর্মসূচি

জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারালেন নেপালের প্রধানমন্ত্রী

পিএমএফ হামলা অনুমোদনের খবর অস্বীকার করেছে বাগদাদ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

প্রথম দিনের প্রচারণায় তারেক রহমান ও ডা. শফিকুরের পাল্টাপাল্টি চ্যালেঞ্জ

ভাইয়া সম্বোধনেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তারেক রহমান

জাতীয় ঈদগাহে নামাজ শেষে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী

নির্বাচনের স্বচ্ছতার জন্য দলগুলোর সহযোগিতা চায় ইসি

শিক্ষাপ্রতিষ্ঠানে ১৬ থেকে ২৩ দিনের দীর্ঘ ছুটি শুরু হচ্ছে

অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে এইচএসসি পরীক্ষার্থী পাচার