শনিবার , ১৬ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সব ধর্মেই সম্প্রীতির বার্তা, জন্মাষ্টমীতে তারেক রহমানের শুভেচ্ছা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৬, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষ যুগের পর যুগ সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে। এই ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে বিএনপি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়সহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তারেক রহমান বলেন, জন্মাষ্টমীর মতো ধর্মীয় উৎসব কেবল ধর্মীয় গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না—এগুলো সমাজে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করে। তিনি উল্লেখ করেন, “উৎসবের আনন্দ বিনম্রতায় ভরিয়ে দেয় সবাইকে, সৃষ্টি করে এক অনন্য সংহতিবোধ।”

তিনি বলেন, বাংলাদেশের সংস্কৃতি ও সমাজব্যবস্থার একটি প্রধান বৈশিষ্ট্যই হলো ধর্মীয় সহিষ্ণুতা। সুদীর্ঘকাল ধরে এদেশের মানুষ ভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকেছে, পারস্পরিক সৌহার্দ্য ও উদারতা বজায় রেখেছে।

তারেক রহমান আশা প্রকাশ করেন, হিন্দু সম্প্রদায়ের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি অব্যাহত থাকবে এবং দেশের সামগ্রিক শান্তিপূর্ণ সহাবস্থান আরও সুসংহত হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রস্তাব নাকচ করল মিয়ানমার

ইরান-ইসরায়েল উত্তেজনার জেরে বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম

১৬১ সরকারি টেকনিক্যাল স্কুল-কলেজে পকেট গেট বন্ধের নির্দেশ

শেখ হাসিনা-আসাদুজ্জামানের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ: তদন্তে ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি

স্কুলে মেয়েদের টয়লেট না থাকলে রেজিস্ট্রেশন সম্ভব নয়

বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি: ১৪৪ ধারা জারি

গাজা যুদ্ধে সমাপ্তি চান ট্রাম্প

জাওয়াদের ব্যাটিং ঝড় ও বোলারদের দাপটে বড় জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ঢাকায় কানাডার বাণিজ্য প্রধান, সহযোগিতা বাড়ানোর আশাবাদ