শুক্রবার , ১৫ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

উত্তর কোরিয়ার প্রতি সম্মান ও সংলাপের বার্তা লি জে মিয়ংয়ের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৫, ২০২৫ ১:২২ অপরাহ্ণ

Spread the love

উত্তর কোরিয়ার রাজনৈতিক ব্যবস্থা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান জানিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেছেন, ‘আমরা উত্তেজনা নয়, আস্থা ও শান্তির পথে হাঁটতে চাই।’ শুক্রবার জাতীয় মুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উত্তর কোরিয়ার তরফ থেকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহ না থাকার ঘোষণা আসার একদিন পরই এই বক্তব্য দিলেন প্রেসিডেন্ট লি।

লি জে মিয়ং বলেন, “আমরা শত্রুতার নয়, সহাবস্থানের নীতিতে বিশ্বাস করি। উত্তর কোরিয়ার সঙ্গে কোনো পূর্বশর্ত ছাড়াই আমরা সংলাপে প্রস্তুত।”

তিনি বলেন, দক্ষিণ কোরিয়া ধাপে ধাপে এমন পদক্ষেপ নেবে, যাতে উত্তেজনা হ্রাস ও পারস্পরিক আস্থা পুনঃস্থাপন সম্ভব হয়।

উল্লেখ্য, লি জে মিয়ং জুন মাসে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই উত্তর কোরিয়ার সঙ্গে খোলামেলা সংলাপ ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আসছেন, যা তার আগের প্রশাসনের কঠোর অবস্থান থেকে ভিন্ন।

প্রেসিডেন্ট লি আরও বলেন, “আমি আশা করি, উত্তর কোরিয়া আমাদের আন্তরিক প্রচেষ্টার যথাযথ জবাব দেবে।”

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং এর আগে জানিয়েছিলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের কোনো আগ্রহ নেই তাদের।

লি জে মিয়ং সীমান্তে উত্তর কোরিয়ার প্রচারণা লাউডস্পিকার সরানোর খবরও অস্বীকার করেছেন। যদিও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, দুই কোরিয়া সম্প্রতি সীমান্তে এমন প্রচারণা বন্ধ করেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে ‘জনতার প্রবাসী’ পরিবারের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

বোমা হামলা বন্ধ করতে ফোন করেছিল ইরান: ট্রাম্প

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জুলাই গণঅভ্যুত্থান’ ও ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ

ফার্মগেটে হলিক্রস কলেজের সামনে ককটেল বিস্ফোরণ

চানখাঁরপুলে হত্যাযজ্ঞ: সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড

তিস্তায় ভাঙনে শতাধিক পরিবার নিঃস্ব, ঝুঁকিতে আরও ২৫০ পরিবার

জকসু নির্বাচনে ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই

ভেনেজুয়েলাকে আইএমএফের ৩৪৬ মিলিয়ন ডলার সহায়তা

আমি দলের সাধারণ কর্মী: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম