শনিবার , ৯ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

স্বাধীনতার নামে বিভাজন নয়, ঐক্যের আহ্বান সালাহউদ্দিন আহমদের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৯, ২০২৫ ১১:২৫ পূর্বাহ্ণ

Spread the love

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বাধীনতার পক্ষে-বিপক্ষে বক্তব্য দিয়ে জাতিকে বিভক্ত করার দিন শেষ হওয়া উচিত। মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশে বহুদিন ধরে বাণিজ্য হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে মানুষকে বিভাজন করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সিএইচটিআরএফ আয়োজিত ‘বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা ভাবনা’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশকে বৈষম্যহীন, শক্তিশালী ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। তার মতে, দেশের নিরাপত্তার জন্য ফ্যাসিবাদ বড় হুমকি, আর এই ভূখণ্ড নিয়ে যেকোনো অভ্যন্তরীণ বা বাহ্যিক পরিকল্পনা ভেস্তে দিতে সশস্ত্র বাহিনী, নিরাপত্তা বাহিনী এবং বুদ্ধিজীবীদের সচেতন ভূমিকা রাখা জরুরি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএইচটিআরএফ চেয়ারম্যান মেহেদী হাসান পলাশ, যিনি ‘আদিবাসী’ ও ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’ বিষয়ক ধারণা তুলে ধরেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) ড. মো. নাঈম আশফাক চৌধুরী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

বিদ্রোহী কবির পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ ওসমান হাদি

শেখ হাসিনার দপ্তর ও বাসার আড়াই কোটি টাকার খাবারের বিল বাকি

নরেন্দ্র মোদীর অভিনন্দন: তারেক রহমানের নেতৃত্বে অবিস্মরণীয় জয়

ফিলিস্তিনের প্রেসিডেন্ট এর ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

নিউ মার্কেট এলাকায় সেনাবাহিনীর অভিযানে উদ্ধার ১১০০ ধারালো অস্ত্র

গাজায় গণহত্যায় সহযোগিতার অভিযোগ ইতালির প্রধানমন্ত্রী বিরুদ্ধে

দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

হাইকোর্টে নতুন ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিজিএমইএ প্রতিনিধিদলের বৈঠক