শুক্রবার , ৮ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সীমান্ত সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের আংশিক পরিকল্পনায় লেবাননের সম্মতি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৮, ২০২৫ ৭:০০ পূর্বাহ্ণ

Spread the love

সীমান্তে উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত রূপরেখার কিছু অংশে সমর্থন জানিয়েছে লেবাননের মন্ত্রিসভা। বৃহস্পতিবার (৭ আগস্ট) বৈরুতে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ওই পরিকল্পনায় হিজবুল্লাহসহ সব অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করা, ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ এবং পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে সেনা প্রত্যাহারের প্রস্তাব রয়েছে। তবে পুরো প্রস্তাবনা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম জানিয়েছেন, সরকারের লক্ষ্য— দেশের সব অস্ত্র কেবল রাষ্ট্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে রাখা। এ উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের আংশিক পরিকল্পনা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

তবে এই সিদ্ধান্তের কঠোর বিরোধিতা করেছে হিজবুল্লাহ। রাজনৈতিক পরিষদের উপ-প্রধান মাহমুদ কোমাতি একে ‘লজ্জাজনক’ ও ‘আত্মসমর্পণমূলক’ বলে মন্তব্য করে জানান, “শত্রু এখনো আমাদের ভূমি দখল করে রেখেছে, এমন পরিস্থিতিতে প্রতিরোধের বিপক্ষে যাওয়া রাষ্ট্রের জন্য গ্রহণযোগ্য নয়।”

প্রস্তাবিত রূপরেখায় সীমান্তে স্থায়ী সেনা মোতায়েন, বন্দি বিনিময়ের জন্য পরোক্ষ আলোচনা কাঠামো এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমারেখা চূড়ান্ত করার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের মতে, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে দীর্ঘমেয়াদে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত হবে।

এদিকে, মন্ত্রিসভার বৈঠক বর্জন করেছে হিজবুল্লাহ ও তাদের রাজনৈতিক মিত্র আমাল মুভমেন্টের মন্ত্রীরা। তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে ইসরায়েলের পক্ষে ‘একতরফা নিরস্ত্রীকরণ’ বলে প্রত্যাখ্যান করেছেন।

ওয়াশিংটন লেবাননের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জানিয়েছে, কেবল রাষ্ট্রীয় বাহিনীর হাতে অস্ত্রের নিয়ন্ত্রণ আঞ্চলিক শান্তির পথে ইতিবাচক অগ্রগতি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মেট্রোরেল যাত্রায় মাস্ক আবশ্যক: ডিএমটিসিএল

চকবাজারে বহুতল ভবনে ভয়াবহ আগুন

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি প্রস্তুত

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: রাষ্ট্রপতির ভাষণ ও স্পিকার নির্বাচনের প্রস্তুতি

বগুড়ায় উস্কানিমূলক ব্যানারসহ আওয়ামী লীগের ৩ কর্মী গ্রেপ্তার

ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার

নদী রক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশসহ ৯ দেশের ভিসায় নিষেধাজ্ঞা দিচ্ছে আমিরাত