সোমবার , ৪ আগস্ট ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জুলাই চেতনা বাস্তবায়নে ফ্যাসিবাদ নির্মূলের আহ্বান রাষ্ট্রপতির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৪, ২০২৫ ৫:৩০ অপরাহ্ণ

Spread the love

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের পাশাপাশি ফ্যাসিবাদ নির্মূল করতে হবে।

সোমবার (৪ আগস্ট) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, “এই অভ্যুত্থান ছিল দুঃশাসন, দুর্নীতি, নিপীড়ন, গুম-খুন ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের প্রতিরোধের রূপ। এর মূল লক্ষ্য ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা।”

রাষ্ট্রপতি গভীর শ্রদ্ধায় স্মরণ করেন আন্দোলনে শহীদদের, যাঁরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। একই সঙ্গে আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সম্মান জানিয়ে তাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পরবর্তীকালে রাষ্ট্র সংস্কারের পথে এগোচ্ছে। এর মধ্য দিয়ে গণতন্ত্র, সাম্য ও ন্যায়ের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত