রবিবার , ৩ আগস্ট ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দেশবিরোধী চক্রান্ত রুখে দিতে হবে: মির্জা ফখরুল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩, ২০২৫ ৫:৩৩ অপরাহ্ণ

Spread the love

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমাদের পার্শ্ববর্তী দেশে ফ্যাসিস্ট হাসিনা ও তার অনুসারীরা আশ্রয় নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র মোকাবিলা করা এখন সময়ের দাবি।”

রবিবার বিকেলে ঢাকার শাহবাগে ছাত্রদল আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বার্ষিকী’ উপলক্ষে এক ছাত্রসমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমাদের লড়াই এখন একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।”

তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনূস একান্ত আলোচনার মাধ্যমে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময় নির্ধারণ করেছেন। দেশবাসীও সেই সময়ের অপেক্ষায় রয়েছে।

ফখরুল বলেন, “৩৬ দিন নয়, বিগত ১৫ বছর ধরে ছাত্রসমাজসহ দেশের মানুষ গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে। তাদের স্বপ্ন একটি সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গড়া।”

ছাত্রদলের আয়োজনে এই সমাবেশের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াত, শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে।

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান সমাবেশে স্বাগত বক্তব্য দেন এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির গত ১৫ বছরে নিহত নেতাকর্মীদের স্মরণ করেন।

বিকেল ৩টায় মির্জা ফখরুল উপস্থিত হলে উপস্থিত জনতা তাকে স্লোগানে স্লোগানে স্বাগত জানায়। সমাবেশে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে ছিলেন শামসুজ্জামান দুদু, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী সোহেল এবং ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতারা।

কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এবারের ছাত্রসমাবেশে ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড না থাকলেও বিপুলসংখ্যক ছাত্রদল কর্মী-সমর্থক শাহবাগ মোড়ে জড়ো হন, সমাবেশ শুরুর ঘণ্টাখানেক আগেই পুরো এলাকা ভরে ওঠে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত