সোমবার , ২৮ জুলাই ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৮, ২০২৫ ৪:২৫ পূর্বাহ্ণ

Spread the love

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ প্রকাশ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন। একইসঙ্গে তিনি ইরানে নতুন করে হামলারও হুঁশিয়ারি দিয়েছেন। রবিবার (২৭ জুলাই) রাতে বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে।

আনাদোলু জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ রবিবার দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে এই কঠোর মন্তব্য করেন। তিনি বলেন, “আমি এখান থেকেই স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই: যদি আপনি ইসরায়েলকে হুমকি দেওয়া চালিয়ে যান, তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে, আগের চেয়ে আরও বেশি শক্তি নিয়ে এবং এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন।”

ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্যটি উদ্ধৃত করেছে। তবে ইসরায়েলের এই হুমকির প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালালে দুই দেশের মধ্যে ১২ দিনের সংঘাত শুরু হয়। পাল্টা জবাবে তেহরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, আর যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। অবশেষে এই সংঘাত গত ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এক যুদ্ধবিরতির মাধ্যমে স্থগিত হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচন ও গণভোট ঘিরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে: ইসি

৫ জেলায় পরীক্ষামূলক ‘ই-হেলথ কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রী

আইনের শাসন নিশ্চিত করুন, ইসি পাশে থাকবে : মাঠ প্রশাসনকে সিইসি

পশ্চিমবঙ্গে ভোট গণনা শুরু, নজর সবার দৃষ্টি ফলাফলে

নজরুল সমাধির পাশে হাদির দাফন প্রস্তুতি সম্পন্ন

‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কার করে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

ট্রাম্প-শি জিনপিং বৈঠক শুরু, আলোচনায় বাণিজ্য ও ভূরাজনীতি

রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে ১৯ যাত্রী আহত

সারা বাংলাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস আমরা গুঁড়িয়ে দিয়েছিলাম

জানাজার লাইন কারওয়ান বাজার-বিজয় সরণি হয়ে ছাড়িয়েছে আগারগাঁও