মঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আইনের শাসন নিশ্চিত করুন, ইসি পাশে থাকবে : মাঠ প্রশাসনকে সিইসি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০২৫ ৬:০৯ পূর্বাহ্ণ

Spread the love

রিটার্নিং কর্মকর্তাসহ মাঠ প্রশাসনের সব কর্মকর্তাকে আইন ও বিধি মেনে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেছেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন ও গণভোটে আইনের শাসন নিশ্চিত করা এখন সময়ের সবচেয়ে বড় দায়িত্ব।

মঙ্গলবার নির্বাচন ভবনে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় সিইসি এ নির্দেশনা দেন। সভায় চার নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে এবং এই সময়ে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে। মাঠ প্রশাসনের কর্মকর্তারা সঠিকভাবে কাজ না করলে নির্বাচন কমিশনের ঘুম হারাম হবে বলেও মন্তব্য করেন তিনি।

আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে সিইসি বলেন, আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে। নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার যে অপবাদ রয়েছে, তা থেকে মুক্তি পেতে হলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতা প্রমাণ করতে হবে।

তিনি আরও বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তারা সাহসী ও বিধি-বিধানসম্মত সিদ্ধান্ত নিলে নির্বাচন কমিশন সবসময় তাদের পাশে থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতিসংঘে ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানে দ্বিরাষ্ট্রভিত্তিক রূপরেখার পক্ষে ১৪২ দেশ

মাদকে সম্পৃক্ত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন

যে যে কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

রিজভীর জাল স্বাক্ষর ব্যবহার করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি: বিভ্রান্ত না হওয়ার আহ্বান

ট্রাম্পের চোখে মাস্কের ‘আমেরিকা পার্টি’ ‘হাস্যকর’

যে মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মানিক

ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের আলোচনায় জামায়াতের অংশগ্রহণ

ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

অভিবাসনবিরোধী অভিযানে লস অ্যাঞ্জেলেসে চরম উত্তেজনা

সচিবালয়ে কাজের গতি কম, সিদ্ধান্তে ধীরগতি ও অনীহা