শুক্রবার , ২৫ জুলাই ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

অন্তর্বর্তীকালীন সরকারের সমন্বয়হীনতা ও অনভিজ্ঞতায় সংকট বাড়ছে: গয়েশ্বর রায়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৫, ২০২৫ ১২:১৯ অপরাহ্ণ

Spread the love

অন্তর্বর্তীকালীন সরকারের অভিজ্ঞতা ও সমন্বয়হীনতার অভাবে বিভিন্ন ইস্যুতে বিতর্ক তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ (শুক্রবার) সকালে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর রায় বলেন, “নির্বাচন যত বিলম্বিত হবে, সংকট ততই বাড়বে এবং সরকার নানা ধরনের প্রশ্নের মুখে পড়বে। সরকার এখন দৃশ্যমান নয়।”

তিনি আরও বলেন, একটি নির্বাচিত সরকার না থাকার কারণে দেশের নানা সংকট সময়মতো মোকাবিলা করা যাচ্ছে না। সরকারের মধ্যে অভিজ্ঞতার ঘাটতি থাকায় একের পর এক ঘটনায় স্পষ্ট জবাবদিহিতা দেখা যাচ্ছে না বলেও গয়েশ্বর মন্তব্য করেন।

বিমান দুর্ঘটনার ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। গয়েশ্বর রায় বলেন, এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সরকারি হাইস্কুলের শিক্ষক-কর্মচারীদের বদলি, ২ শর্তে আবেদন

৫ বছরে পৌনে ৩ কোটি কৃষক কার্ডের ঘোষণা প্রধানমন্ত্রীর

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজির মৃত্যু

সংযুক্ত আরব আমিরাত থেকে ১ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল আমদানির অনুমোদন

আমিরাতের আকাশে স্বস্তি: যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে মেলেনি ক্ষেপণাস্ত্রের দেখা

আমি আসলে খুব কষ্ট পাচ্ছি : শেখ হাসিনার আইনজীবী

হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস

আইজিপি আলী হোসেন ফকিরকে র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

মিরপুর টেস্টে মুশফিক-তাইজুলের নজরকাড়া পারফরম্যান্স

বিক্ষোভে উত্তাল ইরান, নিহত বেড়ে ৫৩৮