মঙ্গলবার , ২২ জুলাই ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ এক নয়: ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২২, ২০২৫ ১০:০১ পূর্বাহ্ণ

Spread the love

জাতীয় ঐকমত্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্ব পালন করতে পারবেন না। কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ আজ মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার ১৭তম দিনের সংলাপ শেষে এই তথ্য জানান।

আলী রীয়াজ বলেন, দীর্ঘ আলোচনার পর অধিকাংশ রাজনৈতিক দল এই প্রস্তাবের পক্ষে মত দিয়েছে। তবে বিএনপি ও তাদের সমমনা দলগুলো ভিন্নমত পোষণ করেছে। তাদের মতে, একই ব্যক্তি একাধিক পদে থাকলেও কোনো সাংবিধানিক সমস্যা তৈরি হয় না। তিনি জানান, যারা এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন, তারা চাইলে জাতীয় সনদে ‘নোট অব ডিসেন্ট’ আকারে তাদের আপত্তি অন্তর্ভুক্ত করতে পারবেন। অতীতেও এমন নজির রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বেশিরভাগ দলই প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ আলাদা করার পক্ষে মত দিয়েছে। এই প্রেক্ষিতে আলী রীয়াজ ভিন্নমত পোষণকারীদের প্রতি সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন।

মঙ্গলবার দিনের আলোচনার শুরুতে কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোকপ্রস্তাব পাঠ করেন।

এদিনের আলোচনায় প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ছাড়াও তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে বিভিন্ন দলের প্রস্তাবের আলোকে সমন্বিত খসড়া প্রস্তাব চূড়ান্তকরণ এবং নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন (পিএসসি), মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত বিধানের ওপর আলোচনা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাদির শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য দিল মেডিকেল বোর্ড

আমিরাত থেকে ইরানের বিলিয়ন ডলার পাওয়ার গুঞ্জন

আজ থেকে নতুন ইউনিফর্মে দেখা যাবে পুলিশ সদস্যদের

গাজায় ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

বৈরি আবহাওয়ায় শূন্য হাতে ফিরলেন জেলেরা

স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র সুদৃঢ় হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঈদুল আজহায় কোরবানির পশু চাহিদার চেয়েও বেশি: মন্ত্রণালয়

অরাজকতার শঙ্কায় সজাগ থাকার আহ্বান তারেক রহমানের

ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, সেনা মোতায়েন ও বিমানবন্দর বন্ধ

মৃত্যুদণ্ড থেকে মুক্তি পেলেন জামায়াত নেতা আজহারুল ইসলাম