রবিবার , ২০ জুলাই ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ফেব্রুয়ারিতেই নির্বাচন, সংসদে হবে সংস্কার: সেলিমা রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২০, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ

Spread the love

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, “নির্বাচন ফেব্রুয়ারিতে হতেই হবে। নির্বাচনের পূর্বে যতটা সম্ভব সংস্কার হবে। কিন্তু নির্বাচনের পরে পার্লামেন্টে বসে আমাদের সংস্কারের অঙ্গীকার বাস্তবায়ন করব।” তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে তার প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানান।

রবিবার (২০ জুলাই) ‘২০২৪-পরবর্তী রাজনৈতিক সংকট এবং নির্বাচন-পূর্ব সহিংসতা মোকাবেলায় আমাদের ভূমিকা’ শীর্ষক এক সংলাপে তিনি এসব কথা বলেন। জাতীয় সংলাপের আয়োজন করে স্কুল অফ লিডারশিপ ইউএসএ।

প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান বলেন, “দেশের মানুষের মধ্যে শেখ হাসিনা লোভ, চাঁদাবাজি ও দখলদারির বীজ রোপন করে গেছে।” তিনি অভিযোগ করেন, বর্তমানে বিভিন্ন মিটিংয়ে যেসব বক্তব্য রাখা হচ্ছে, তা কোনো সহনশীলতার পর্যায়ে থাকে না, যা শেখ হাসিনাও করেছিলেন।

রাষ্ট্র গঠনে বিএনপির দায় রয়েছে মন্তব্য করে তিনি বলেন, মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করে ঘরে ফিরে গেলেও আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ছিনিয়ে নিয়েছিল। তিনি সতর্ক করেন, ‘২৪ এর গণঅভ্যুত্থানের চেতনা নিয়েও “ব্যবসা শুরু হয়েছে,” এবং আহ্বান জানান যেন এই চেতনা নিয়ে কোনো ব্যবসা করা না হয়।

আলোচনা সভায় আরও অংশ নেন যুগপৎ আন্দোলনের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পারভেজ রেজা কাকন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন স্কুল অফ লিডারশিপের ফাউন্ডার প্রেসিডেন্ট ড. নয়ন ভাঙ্গালি। এ সময় স্পার্ক নামক একটি নতুন উইং চালু করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যারিস্টার মইন ফিরোজী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিশ্বে সবচেয়ে সুখী দেশের শীর্ষে আবারও ফিনল্যান্ড, কিন্তু কেন?

বাজুসের প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর, প্রেসিডেন্টের দায়িত্বে এনামুল হক খান

দায়িত্ব বাড়ল উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রিজভী আহমেদের

তেহরানে খামেনির দাফন প্রক্রিয়ার প্রথম পর্ব শুরু

এনসিপি-গণঅধিকার একীভূতকরণে অগ্রগতি

শাহজালাল কার্গো ভিলেজে আগুন: তদন্তে আন্তর্জাতিক টিম

‘ফিরে এসে দেশপ্রেমিক প্রমাণ করুন’ শেখ হাসিনাকে জামায়াত আমির

দিল্লিকে নোট ভারবাল পাঠিয়ে হাসিনা–কামালকে ফেরত আনার উদ্যোগ

খালেদা জিয়ার সংবিধান ছুঁড়ে ফেলার কথা ছিলো রাজনৈতিক রুপক অর্থে: স্বরাষ্ট্রমন্ত্রী

তাহসিফের সেই ‘বন্ধু’কে হেফাজতে নিয়েছে পিবিআই