সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাজুসের প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর, প্রেসিডেন্টের দায়িত্বে এনামুল হক খান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০২৫ ১১:৩৯ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশের জুয়েলারি শিল্পের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)-এর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। একই সঙ্গে দ্বিতীয়বারের মতো বাজুসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডায়মন্ড অ্যান্ড ডিভাসের কর্ণধার এনামুল হক খান দোলন।

সোমবার দুপুরে রাজধানীর ইস্কাটনে বাজুস কার্যালয়ে নব-নির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। দায়িত্ব গ্রহণের পরপরই নব-নির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে সায়েম সোবহান আনভীরকে বাজুসের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়। পাশাপাশি সংগঠনের সকল সাবেক সভাপতিকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বাজুসের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট রনজিত ঘোষ, ভাইস-প্রেসিডেন্ট ইকবাল হোসেন চৌধুরী জুয়েল, আজাদ আহমেদ ও অভি রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা জুয়েলারি শিল্পের উন্নয়ন, স্বচ্ছতা ও সদস্যদের স্বার্থরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাঁচ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল

বিপাকে ইসরায়েল, বিশ্বনেতাদের ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়ার আহ্বান নেতানিয়াহুর

মিস ইউনিভার্স বাংলাদেশের মিথিলা, জানালেন মঞ্চে কঠিন বাস্তবতার কথা

যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়: ঈদযাত্রায় স্বস্তি, নেই যানজট

রামিসা হত্যার বিচারের দাবি, মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ

ডেঙ্গুতে  মৃত্যু ৪

সংবর্ধনা মঞ্চে তারেক রহমান: নেতাকর্মীদের ঢল ও উচ্ছ্বাস

দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

৩২টি চলচ্চিত্রকে ৯ কোটি টাকা সরকারি অনুদান

ইরানের পারমাণবিক কেন্দ্রে আইএইএকে প্রবেশে নিষেধাজ্ঞা