শনিবার , ১৯ জুলাই ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

অসুস্থ জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৯, ২০২৫ ৪:৫২ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় তিনি হাসপাতালে যান।

তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান

এর আগে, আজ বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ডা. শফিকুর রহমান দুই দফা অসুস্থ হয়ে পড়েন। বিকেল ৫টার পর বক্তব্য শুরু করার কিছুক্ষণ পরই তিনি প্রথমবার অসুস্থ হয়ে নিচে পড়ে যান। মঞ্চে উপস্থিত অন্য নেতাদের সহযোগিতায় তিনি উঠে দাঁড়ালে তাকে ধরে রাখা হয় এবং কেউ কেউ বাতাস করেন। ৫টা ২৩ মিনিটে আবার বক্তব্য শুরু করলেও এক মিনিটের মধ্যেই তিনি ফের অসুস্থ বোধ করেন এবং ক্ষণিকের জন্য বক্তৃতা বন্ধ করেন। এরপর ডান হাত দিয়ে বুক চেপে ধরে তাকে পড়ে যেতে দেখা যায়। এ সময় অন্য নেতারা চারপাশ থেকে তাকে ধরে বসিয়ে দেন। বসা অবস্থাতেই তিনি তার বক্তৃতা চালিয়ে যান।

নেতাকর্মীদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, “আল্লাহ আমার হায়াত যতক্ষণ রেখেছেন, তার এক মিনিটও বেশি থাকতে পারব না। সুতরাং এটা নিয়ে আপনারা কেউ বিচলিত হবেন না।” এরপর ‘আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ’ বলে তিনি তার বক্তৃতা শেষ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

১৮ বছর পর দেশে ফিরছেন জাইমা রহমান, বাবার সঙ্গেই প্রত্যাবর্তন

পাকিস্তানে ভারতীয় মদদপুষ্ট ২১ জঙ্গি নিহত

আনন্দমিছিল নয়, দোয়া ও প্রার্থনায় অংশ নিতে আহ্বান বিএনপির

বগুড়াবাসীর স্বপ্নপূরণ: কাল উদ্বোধন হচ্ছে সিটি করপোরেশন

প্রাথমিক শিক্ষার আধুনিকায়নে সিঙ্গাপুরের সহযোগিতা চায় বাংলাদেশ

১৫ জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা চায় সিপিবি

“ত্রয়োদশ সংসদ নির্বাচন: বিএনপি’র চার মাসব্যাপী প্রস্তুতি শুরু”

বাংলাদেশ ও ভারতের সীমান্ত বৈঠকে শান্তি ও সহযোগিতা জোরদারের অঙ্গীকার

আইসিটি মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে ঢাকায় হেফাজতে নিয়েছে সেনাবাহিনী

বিএনপিতে বিভেদরোধে সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের