শুক্রবার , ১৮ জুলাই ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৮, ২০২৫ ৩:২৬ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)-এর একটি মিশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এই লক্ষ্যে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের মধ্যে তিন বছরের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

জেনেভা থেকে ওএইচসিএইচআর দপ্তর আজ শুক্রবার (১৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় সহায়তার জন্য জাতিসংঘের মানবাধিকার অফিস এবং বাংলাদেশ সরকার চলতি সপ্তাহে একটি মিশন খোলার জন্য এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। বাংলাদেশ সরকারের পক্ষে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক এই গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন।

ভলকার টুর্ক বলেন, “বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মানবাধিকার সুরক্ষা যে মূল ভিত্তি, মিশন চালুর বিষয়ে এই সমঝোতা স্মারক সে বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেয়। এটি আমার দপ্তরকে আমাদের তথ্যানুসন্ধানের সুপারিশ বাস্তবায়ন ভালোভাবে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি এটি বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকার, নাগরিক সমাজ এবং অন্য বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি আমাদের অভিজ্ঞতা ও সহায়তা বিনিময়ে যুক্ত হতে সহায়তা করবে।”

জাতিসংঘের এই নতুন মিশনটি বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে কর্তৃপক্ষকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবে। একইসঙ্গে, এটি সরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধির জন্যও কাজ করবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ম্যাজিস্ট্রেটকে ‘বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন’: রুমিন ফারহানাকে রিটার্নিং কর্মকর্তার তলব

ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫ বছরে পৌনে ৩ কোটি কৃষক কার্ডের ঘোষণা প্রধানমন্ত্রীর

২০০ কোটি টাকার চেক কেলেঙ্কারিতে সাবেক এনআইসিআরএইচ পরিচালক

বিয়ে নিয়ে মাথাব্যাথা নেই মিমির

সরকার সব স্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

ব্রাসেলসে হামলা হলে মস্কোকে ‘মানচিত্র থেকে মুছে দেব

প্রস্তাবিত ৭ কলেজের সমন্বয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র খসড়া অধ্যাদেশ প্রকাশ

দেশ বদলে দিতে গ্র্যাজুয়েটদের প্রতি আহ্বান ধর্ম উপদেষ্টার

সারা দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর