বুধবার , ১৬ জুলাই ২০২৫ | ৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৬ ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবস্থা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৬, ২০২৫ ৯:৫৯ পূর্বাহ্ণ

Spread the love

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর শাখা ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনায় অবশেষে কড়া পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয় ছাত্রদল নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে তিনজনকে সাময়িক বহিষ্কার, দুজনকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা এবং একজনকে সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১০ জুলাই ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ও শহীদ সাজিদ ভবনের নিচতলায় সংঘটিত ঘটনার সিসিটিভি ফুটেজ বিশদভাবে বিশ্লেষণ করে জড়িত শিক্ষার্থীদের শনাক্ত করা হয়েছে। তাদের সংশ্লিষ্টতার মাত্রা বিবেচনায় তাৎক্ষণিকভাবে এই শাস্তি কার্যকর করা হয়েছে। তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে।

যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে:

  • ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা: রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. মাহমুদুল হাসান (সেশন: ২০১২-১৩) এবং দর্শন বিভাগের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম (সেশন: ২০১২-১৩)।
  • সাময়িক বহিষ্কার: গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন হোসেন সাইফ (সেশন: ২০২০-২১), সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আবু হেনা মুরসালিন (সেশন: ২০১৮-১৯), এবং বাংলা বিভাগের শিক্ষার্থী ইমরান হাসান ইমান (মাস্টার্স সেশন: ২০২৩-২৪)।
  • সতর্কীকরণ: ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. আজিজুল হাকিম (সেশন: ২০২০-২১)-কে সতর্ক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ভবিষ্যতে তার বিরুদ্ধে কোনো প্রকার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া গেলে কারণ দর্শানো ছাড়াই তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে।

এই সিদ্ধান্ত উপাচার্যের নির্দেশক্রমে কার্যকর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, গত ১০ জুলাই শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষক ও তিন শিক্ষার্থীর ওপর শাখা ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়। এই ঘটনার পর থেকেই ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা রবিবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিভাগের ফটকে তালা ঝুলিয়ে পাঁচ দফা দাবিতে আন্দোলন করছিলেন। মঙ্গলবার রাত সাড়ে নয়টায় আন্দোলনকারীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে উপাচার্যকে অবরুদ্ধ করে বিক্ষোভ মিছিল করলে দ্রুত প্রশাসনের পক্ষ থেকে এই বহিষ্কারাদেশের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্লট বরাদ্দ কেলেঙ্কারিতে আদালতের রায়: হাসিনা ৫, রেহানা ৭, টিউলিপ ২ বছর কারাদণ্ড

১৩টি সচিব পদ শূন্য: প্রশাসনে নিয়োগ নিয়ে তোড়জোড়

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ নিহত ১৪

এআই প্রযুক্তিতে এক সপ্তাহেই ছাড়াল ৩০০ ডিজিটাল মামলা

রেনু হত্যা মামলার রায়: মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৪

ভারতীয় গণমাধ্যম ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে: পররাষ্ট্র উপদেষ্টা

নারী-শিশু নির্যাতন মামলা সাজার হার মাত্র তিন শতাংশ

টিসিবি লিটার প্রতি ৩৫ টাকা বাড়াল তেলের দাম

ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় মোন্থার আঘাত, বিপর্যস্ত জনজীবন