শুক্রবার , ৪ জুলাই ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

‘আগে সুষ্ঠু পরিবেশ, পরে নির্বাচন’: জামায়াত আমির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৪, ২০২৫ ৩:২৭ অপরাহ্ণ

Spread the love

দেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের আগে সুষ্ঠু পরিবেশ তৈরির ওপর জোর দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (০৪ জুলাই) নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে। এই পরিবেশ তৈরির জন্যই সংস্কারের প্রশ্নগুলো উঠেছে। আমরা আশা করি, যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার করা যায়, তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে।” তিনি জোর দিয়ে বলেন, “যদি’র কোনো সুযোগ নেই। সংস্কার করতে হবে এবং ভালো নির্বাচনও করতে হবে।”

জামায়াত আমির আরও বলেন, তার দল সবসময় ‘মব’-এর (বিশৃঙ্খল জনতা/দাঙ্গা) বিরোধী। তিনি বলেন, “আমরা মব চাই না। আমরা মবের ঘোর বিরোধী। আমাদের মধ্যে কোনো মব নাই। দেখবেন এ সমস্ত মবে জামায়াতে ইসলামীর কোনো কর্মী-সমর্থক কোথাও জড়িত নাই।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত