বুধবার , ১৮ জুন ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইরানে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৫৮৫

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৮, ২০২৫ ৫:৩১ পূর্বাহ্ণ

Spread the love

ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস-এর বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম এপি জানিয়েছে, গত ৫ দিনে ইসরায়েলের বিমান বাহিনীর গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইরানে অন্তত ৫৮৫ জন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ১ হাজার ৩২৬ জন নাগরিক।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৩ জুন ইরানে ইসরায়েলের অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত রাজধানী তেহরান ও অন্যান্য শহরে মোট ৫৮৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১২৬ জন সামরিক এবং ২৩৯ জন বেসামরিক হিসেবে শনাক্ত করা হয়েছে।

ইসরায়েলের হামলা শুরুর পরের দিন, ১৪ জুন, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত ও আহতদের একটি প্রাথমিক পরিসংখ্যান প্রকাশ করেছিল। সেখানে বলা হয়েছিল, তেহরান ও আক্রান্ত অন্যান্য শহরে ২২৪ জন নিহত এবং ১ হাজার ২৭৭ জন আহত হয়েছেন।

যদিও ইরান সংঘাতের ঘটনায় নিয়মিত মৃতের সংখ্যা প্রকাশ করেনি। গত সোমবার (১৬ জুন, ২০২৫) প্রকাশিত সর্বশেষ হালনাগাদে মৃতের সংখ্যা ২২৪ জন এবং আহতের সংখ্যা ১২৭৭ জন বলে জানানো হয়েছিল। তবে মানবাধিকার সংস্থার নতুন দাবি মৃতের সংখ্যায় বড় ধরনের পার্থক্য নির্দেশ করছে।

সর্বশেষ - অপরাধ