বুধবার , ৪ জুন ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

কমলাপুরে উপচে পড়া ভিড়: ঈদযাত্রায় মানুষের ঢল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৪, ২০২৫ ৬:৩৭ পূর্বাহ্ণ

Spread the love

পবিত্র ঈদুল আজহার ছুটি আগামীকাল বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু হচ্ছে। ঈদ উদযাপন করতে এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। ফলে ঢাকার কমলাপুর রেলস্টেশনে ধীরে ধীরে ভিড় বাড়ছে। তবে, অতিরিক্ত ভিড় সত্ত্বেও যাত্রীরা এবার নির্বিঘ্নে ট্রেনে উঠতে পারছেন, যা নিয়ে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

আজ বুধবার (৪ জুন) সকালে সরেজমিনে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, স্টেশনে প্রবেশের জন্য যাত্রীদের তিন ধাপে টিকিট যাচাই করা হচ্ছে। প্রথম ধাপে প্রবেশমুখে, দ্বিতীয় ধাপে ভেতরে এবং প্ল্যাটফর্মে ওঠার আগেও চূড়ান্তভাবে টিকিট পরীক্ষা করা হচ্ছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে মোবাইল কোর্ট, পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী এবং তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালু রাখা হয়েছে।

ঢাকা রেলস্টেশনের ব্যবস্থাপক মো. সাজেদুল ইসলাম জানান, “এবার ঈদযাত্রা যেন নিরাপদ ও স্বস্তিদায়ক হয়, সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রেন সময়মতো ছাড়ছে এবং স্টেশনে কোনো বিশৃঙ্খলা নেই।”

সর্বশেষ - অপরাধ