বুধবার , ২৮ মে ২০২৫ | ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচন নিয়ে কোনো টালবাহানা নয়, ডিসেম্বরেই নির্বাচন চাই: তারেক রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৮, ২০২৫ ১২:৪৩ অপরাহ্ণ

Spread the love

২৮ মে ২০২৫: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে (ভার্চুয়ালি লন্ডন থেকে) বলেছেন, জনগণের বিশ্বাস ও ভালোবাসা নষ্ট হয় এমন কোনো পদক্ষেপ অন্তর্বর্তী সরকারের নেওয়া ঠিক হবে না। তিনি রাজনৈতিক দলগুলোকে ‘প্রতিপক্ষ’ না বানানোর আহ্বান জানান।

তারেক রহমান বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিএনপির একাধিক সুচিন্তিত উন্নয়ন পরিকল্পনা রয়েছে। তবে, যেকোনো দলের কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজন একটি নির্বাচিত সরকার। তিনি আক্ষেপ করে বলেন, “জাতীয় নির্বাচন নিয়ে এখন টালবাহানা চলছে। অল্প ও বেশি সংস্কারের মধ্যে ঘুরপাক খাচ্ছে এ আলোচনা। সরকারের মনে হচ্ছে, তাদের কোনো ভিন্ন উদ্দেশ্য আছে।”

তিনি গত সরকারের ‘আদালতকে অবজ্ঞা করার’ বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বলেন, “ইশরাকের শপথ না পড়িয়ে এই সরকারের মধ্যেও সেই প্রবণতা দেখা যাচ্ছে। ইশরাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করায় আমরা সরকারের স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি।” জনগণের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, “যারা আদালতের প্রতি শ্রদ্ধা দেখায় না, তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি?”

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের জোর দাবি: তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, “আমরা দেখছি, ১০ মাস পার হলেও সরকার নির্বাচনের ঘোষণা করছে না। আমরা পরিষ্কার বলে দিতে চাই, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। তার প্রস্তুতি নিতে শুরু করুন।”

জনগণের কাছে যাওয়ার আহ্বান: দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান আহ্বান জানান, “জনগণের কাছে যান, তাদের কথা শুনুন, তাদের বুঝুন। কারণ জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার একমাত্র উৎস।”

নতুন স্লোগান: ‘দিল্লি নয় পিণ্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ’ বক্তব্যের শেষে তারেক রহমান নেতাকর্মীদের কাছে একটি নতুন স্লোগান উপস্থাপন করেন: “দিল্লি নয় পিণ্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ।” এই স্লোগানটি উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আগামী সপ্তাহে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আশা স্বাস্থ্যমন্ত্রীর

৬ হাজার ৪৭৬ জন অমুক্তিযোদ্ধার নাম গেজেট থেকে বাতিল

ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে হামলা: বড় দুর্ঘটনার শঙ্কা

মিয়ানমারে উৎসবস্থলে সেনা বোমা হামলায় নিহত ৪০

সীমান্ত সংঘর্ষে থাইল্যান্ড পার্লামেন্ট ভেঙে দিল, দ্রুত নির্বাচন

ভিয়েতনাম: পর্যটন বাসের ভয়াবহ দুর্ঘটনায় ১০ জন নিহত, আহত ১২

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৫ অভিযোগ উত্থাপন

উত্তেজনার মধ্যেই বিশেষ সফরে ইরানে পাকিস্তানের সেনাপ্রধান

ইশরাককে মেয়র ঘোষণার রিট খারিজ: বিএনপির নেতা-কর্মীদের উচ্ছ্বাস মিছিল

যুক্তরাষ্ট্র থেকে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা