শনিবার , ২৪ মে ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় ৭৬ ফিলিস্তিনি নিহত, জাবালিয়া শিবিরে ভয়াবহ আক্রমণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৪, ২০২৫ ১:৫১ পূর্বাহ্ণ

Spread the love

গাজা উপত্যকার চিকিৎসা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বোমাবর্ষণ অব্যাহত থাকায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। শনিবার (২৪ মে) আলজাজিরা সংবাদমাধ্যম গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।

সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি হয়েছে জাবালিয়ার শরণার্থী শিবিরে একটি পরিবারের বাড়িতে, যেখানে প্রত্যক্ষদর্শীরা আলজাজিরাকে বলেছেন, ‘ইসরাইলি সেনাবাহিনী যেন মজা করে বেসামরিক লোকদের হত্যা করছে।’ এই হামলায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বা নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মন্তব্য করেছেন, ‘এই নিষ্ঠুর সংঘাতের সবচেয়ে নিষ্ঠুর পর্বে পৌঁছেছে গাজা সংকট।’ তিনি আরও বলেন, ‘গাজার উত্তরাঞ্চলে এখনো পর্যন্ত কোনো ত্রাণ পৌঁছায়নি এবং গোটা উপত্যকায় কেবল এক চামচ পরিমাণ সহায়তা ঢুকতে দেওয়া হচ্ছে।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় অন্তত ৫৩ হাজার ৮২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৩৮২ জন। তবে গাজার সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম অফিস বলছে, এই সংখ্যা আরও বেশি—নিহতের সংখ্যা ইতিমধ্যে ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, যাদের জীবিত থাকার সম্ভাবনা নেই বলেই ধরা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরাইলে চালানো হামলায় অন্তত ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০-এর বেশি মানুষকে জিম্মি করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

হরমুজ প্রণালি খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প

ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন করল জার্মানি

শিক্ষিত বেকার কমাতে শিক্ষাব্যবস্থাকে সাজানো হচ্ছে : প্রধানমন্ত্রী

বুধবার তিন দিনের সফরে চীন যাচ্ছেন ট্রাম্প

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের মানতে হবে জরুরি ১৪ নির্দেশনা

অন্তর্বর্তী সরকারের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ইইউ’র সমর্থন

মোহাম্মদপুর থানার তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রথম দিনে এইচএসসিতে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭

ঢাকার পানিসংকট মোকাবেলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে