বুধবার , ২ এপ্রিল ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ধামরাইয়ে নিরাপত্তারক্ষীদের জিম্মি করে কারখানায় ডাকাতি, ১৫ লাখ টাকার মালামাল লুট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২, ২০২৫ ৫:১১ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকার ধামরাইয়ে নিরাপত্তারক্ষীদের জিম্মি করে তাকওয়া ফুড প্রোডাক্ট নামে একটি কারখানায় ডাকাতির ঘটনায় অন্তত ১৫ লাখ টাকার মালামাল লুট হয়েছে। ডাকাতির খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে তাকওয়া কনজুমার ফুড লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কারখানা মালিক মো. ওসমান মাহমুদ ধামরাই থানায় করা লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে কারখানায় সংঘবদ্ধ ৭-১০ জন অস্ত্রধারী ডাকাতদল কারখানায় ঢুকে নিরাপত্তা প্রহরীদের জিম্মি করে অন্তত সাড়ে ৩ লাখ নগদ টাকা ও কম্পিউটারসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল লুট করে নেয়।

কারখানাটির পরিচালক ওসমান মাহমুদ বলেন,ভোর রাতে সাত থেকে আট সদস্যের একদল মুখোশ ও অস্ত্রধারী ডাকাত তার কারখানার টিনের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে। এসময় কারখানাটির নিরাপত্তাকর্মীদের মারধর করে হাত  পা মুখ বেধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল লুটে নিয়ে যায়। পরে সকালে ধামরাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এখনো ডাকাতি হওয়া মালামাল বা এর সাথে জড়িত সন্দেহ কাউকে আটক করতে পারেনি।

এ বিষয়ে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ডাকাতদের সনাক্তে কাজ করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহেশপুর সীমান্তে সাবেক শিক্ষামন্ত্রীর ভাগ্নে আটক

শেখ হাসিনার ৩ পৃষ্ঠার পদত্যাগপত্র তাঁর ভ্যানিটি ব্যাগেই ছিল: মতিউর রহমান চৌধুরীর

নির্বাচনে ৪১৮ ড্রোন ব্যবহার করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

লিবিয়ার থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

আল-আকসা মসজিদে নামাজে বাধা: রাস্তায় ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের

হাসিনার ‘গ্রিন সিগন্যালেই’ বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত

এনসিপি থেকে পদত্যাগ, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা

১০ হাজারের বেশি শহীদের নির্মম স্মৃতি বহনকারী কালের সাক্ষী ‘বেলতলি বধ্যভূমি’

ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পেরে খুশি ট্রেন যাত্রীরা

ভোটের হার বেশি হলে বিএনপি, কম হলে জামায়াত লাভবান—বিআইডিডি