রবিবার , ১৯ জানুয়ারি ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার সিদ্ধান্ত নিয়ে যা বললেন প্রেস সচিব

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৯, ২০২৫ ১২:৩২ অপরাহ্ণ

Spread the love

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার সিদ্ধান্ত খুবই যৌক্তিক। কারণ আশপাশের দেশের চেয়ে বাংলাদেশের সরকারি কর্মচারীরা খুবই কম বেতন পান। অমানবিক বেতন দেওয়া হয় তাদের। তাদের মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে, এটা খুবই যৌক্তিক।

আজ রবিবার (১৯ জানুয়ারি) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এ কৃষি সাংবাদিকতা বিষয়ক এক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ সরকার এতদিন দেশবাসীকে মিথ্যা তথ্য দিয়েছে। বলেছে, বছরের পর বছর উৎপাদন বেড়েছে। কিন্তু ঘটনা উল্টো। যার ফলেই অন্তর্র্বতী সরকার বাজার নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। তারা চোর ইকোনমি করে গেছেন, আবার বড় বড় কথা বলেন।

সিন্ডিকেট নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আলুর উৎপাদন কম হওয়ায় দাম বেড়েছে। যদিও বিগত সরকার আলুর বাম্পার দেখিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা, ফ্রান্সে সহায়তার আবেদন

তারেক রহমান ও বিএনপিকে শুভেচ্ছা জানাল মার্কিন দূতাবাস

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২

ডাকসুর জিএস ফরহাদ: শিক্ষার্থীদের আমানত রক্ষা করব

গাজায় জানাজার শোভাযাত্রায় ইসরাইলি ড্রোন হামলা, নিহত ১৪

চলতি সপ্তাহেই ঢাকায় আসছেন ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তা

বাংলাদেশের যুবাদের দাপুটে জয়, দক্ষিণ আফ্রিকান যুবাদের লড়াই বৃথা

সাফের ফাইনালে ভারতের কাছে হেরে হ্যাটট্রিক শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি

রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপি প্রার্থী চূড়ান্ত করেনি, জামায়াতের বৈঠক কাল