শুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আওয়ামী লীগ চোরের খনি: প্রিন্স

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২৫ ৩:৩৬ অপরাহ্ণ

Spread the love

বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ চোরের খনি। দুর্নীতি-লুটপাট আর মানুষকে দমন-নিপীড়ন করা তাদের ধর্ম। হত্যা, খুন-গুম করে আওয়ামী লীগ গণধিকৃত ও গণশত্রুতে পরিণত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা উচ্চ বিদ্যালয়ে কৃষক সমাবেশে তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার হরণ এবং ভোটাধিকার কেড়ে নিয়ে হাজার হাজার জনগণকে নির্মম ও নির্দয়ভাবে হত্যা করার পরও শেখ হাসিনা তার অপরাধ খুঁজে পায় না। তাকে ফ্যাসিস্ট বললেও কম বলা হবে। জনগণকে হত্যা করে তিনি ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন। এখন তিনি সিম্পেথি নেওয়ার জন্য পাগলের প্রলাপ বকছেন।

শেখ হাসিনার নির্দেশে ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে উল্লেখ করে বিএনপির এ যুগ্ম-মহাসচিব বলেন, নির্দেশদাতার নামে মামলা না হয়ে কি নিহতের নামে মামলা হবে? প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। প্রতিটি গুলির বিচার হবে।

সমাবেশে ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আদম আলীর সভাপতিত্বে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মফিজ উদ্দিন, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, গোয়াতলা ইউনিয়ন চেয়ারম্যান জাকিরুল ইসলাম টোটন, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস, ফরহাদ রাব্বানী সুমন, জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কাশেম ডলার, সাবেক ছাত্রদল নেতা আব্দুল মোমিন সুমন, বিএনপি নেতা, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মণ্ডল, সদস্যসচিব কাছুম উদ্দিন, জেলা ছাত্র দলের যুগ্ম-সম্পাদক ফারুক হোসাইন, জেলা জাসাসের সহ-সভাপতি কায়সার রাব্বি আরাফাত, ধোবাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসাইন, সদস্যসচিব কামরুল হাসান সুমন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন, উপজেলা তাঁতি দলের সদস্যসচিব হাসান শাহ, বিএনপি নেতা বিএনপি নেতা মনতাজ উদ্দিন, আবু সিদ্দিক হোসেন, সোলায়মান সরকার, আবু তাহের মাস্টার, আবু তাহের,আনোয়ার হোসেন, এমদাদ হোসেন, আব্দুল জলিল প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গণভোট অধ্যাদেশ বাতিল হচ্ছে, উঠবে না সংসদে

মিটফোর্ড হত্যাকাণ্ড: ‘ব্যক্তিগত দ্বন্দ্বে ঘটেছে, রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা চলছে’ – রিজভী

ইসরায়েলই মধ্যপ্রাচ্যের শান্তির প্রধান বাধা: এরদোয়ান

কিউবার প্রেসিডেন্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র

মালয়েশিয়ায় কলিং ভিসা কোটা ডিসেম্বর পর্যন্ত উন্মুক্ত

নিউইয়র্কে আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপকারী আটক

ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৬

প্রাণ গেল ইতালী প্রবাসীর বরিশাল-কুয়াকাটা মহাসড়কে

হাদির ওপর হামলায় প্রধান উপদেষ্টার গভীর উদ্বেগ, দোষীদের গ্রেপ্তারের নির্দেশ

রাত ৮টার পর শপিংমল ও দোকানপাট বন্ধের সিদ্ধান্ত