শুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

এক বছরে ট্রেনে কাটা পড়ে ৮৫ জনের মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২৫ ১:৫৩ অপরাহ্ণ

Spread the love

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে গত এক বছরে ৮৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫৮ জন পুরুষ, ২৫ জন নারী ও দুজন শিশু। তাদের বেশিরভাগ অজ্ঞাত পরিচয়ের। এসব ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় ৮৪টি অপমৃত্যু ও একটি নিয়মিত মামলা হয়েছে।

ভৈরব রেলওয়ে থানা সূত্র জানায়, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নারী-পুরুষ মিলিয়ে ৮৫ রেলে কাটা পড়ে মারা গেছেন। ভৈরব-টঙ্গী, ভৈরব-সরারচর রেল পথের বিভিন্ন এলাকায় গত ১২ মাসে অসতর্কতার কারণে তাদের মৃত্যু হয়।

ভৈরব রেলওয়ে থানাধীন ভৈরব-টঙ্গী ৭০ কিলোমিটার ও ভৈরব-সরারচর পর্যন্ত ১৯ কিলোমিটার রেলপথ। এ সীমানায় রয়েছে ১৯টি স্টেশন। চলন্ত ট্রেনে উঠানামা, রেলপথ পারাপার, ট্রেনের ছাদে ভ্রমণরত যাত্রী, দুই বগীর সংযোগ স্থলে বসে যাতায়াত কিংবা ট্রেনের দরজার হাতলে ঝুলন্ত অবস্থায় যাতায়াত কালে অসাবধানতা বশত কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার আবু ইউছুফ জানান, স্টেশনে যাত্রীদের সচেতন করতে সবসময় মাইকিং করা হয়। যাত্রীরা যেন রেললাইন পারাপারের সময় ওভারব্রিজ ব্যবহার করেন। সে নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ বলেন, এক বছরে রেলওয়ে থানায় ৮৫টি অপমৃত্যুর মামলা হয়েছে। পরে তদন্ত সাপেক্ষে একটি নিয়মিত মামলা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আওয়ামী লীগের প্রেতাত্মারা জড়িত

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়

আইন পাসে সরকারের ভিন্ন উদ্দেশ্য দেখছেন মির্জা ফখরুল

যানজটের সৃষ্টি হয়েছে পদ্মা সেতু টোল প্লাজা এলাকায়

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়–বন্যায় সহায়তা পাঠাল বাংলাদেশ

নতুন বাংলাদেশ গড়ার সুযোগ আসছে: প্রধান উপদেষ্টা

স্বামীকে হত্যার পর লাশ টুকরো করে ফ্রিজে রাখার চেষ্টায় স্ত্রী গ্রেপ্তার

জুলাই ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে অংশ নিচ্ছে বিএনপির প্রতিনিধিদল

বিমসটেক সমুদ্র পরিবহণ সহযোগিতা চুক্তিতে সই

চলমান বন্যায় প্রশাসনকে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী