বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সাইফের ওপর ছুরিকাঘাত, কোথায় ছিলেন কারিনা?

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২৫ ১:০৭ অপরাহ্ণ

Spread the love

বৃহস্পতিবার মধ্যরাত আড়াইটার দিকে সাইফের বান্দ্রার বাড়িতে হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে ধারাল অস্ত্র দিয়ে সাইফ আলি খানের ওপর আক্রমণ করে। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। আড়াই ঘণ্টা ধরে অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। ঘটনার বিবৃতি দিয়েছেন সাইফ আলি খানের স্ত্রী কারিনা কাপুর খান।

অস্ত্রোপচার সফল হয়েছে সাইফ আলি খানের। ছবি: সংগৃহীত
অস্ত্রোপচার সফল হয়েছে সাইফ আলি খানের। ছবি: সংগৃহীত

সংবাদমাধ্যমে দেয়া বিবৃতিতে কারিনা জানিয়েছেন, ‘সাইফ হাতে আঘাত পেয়েছেন। আর তাই হাসপাতালে ওর চিকিৎসা চলছে। পরিবারের অন্য সদস্যরা ভালো আছেন। পুলিশ এরই মধ্যে তদন্তের কাজ শুরু করেছে। আমরা মিডিয়া আর ভক্তদের ধৈর্য রাখার জন্য আবেদন জানাচ্ছি। অনুগ্রহ করে এ নিয়ে কেউ কোনো গুজব ছড়াবেন না। এ ঘটনায় আপনারা সবাই যে উদ্বেগ প্রকাশ করছেন ও দুশ্চিন্তায় আছেন, এ কারণে আপনাদের ধন্যবাদ।’


ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল রাতে এক অনুষ্ঠানে হাজির ছিলেন কারিনা। তিনি তার বোন কারিশমা কাপুর, অভিনেত্রী সোনম কাপুর, রিয়া কাপুরসহ অন্য বন্ধুদের সঙ্গে একটি আয়োজনে উপস্থিত ছিলেন। তবে ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন কি না, নিশ্চিত হওয়া যায়নি।

তবে কারিনা নিজেই তার বোনেদের সঙ্গে ডিনারের একটি ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে, তিনি লেখেন, ‘গার্লস নাইট ইন’। এর কিছুক্ষণ পরেই হামলার শিকার হন সাইফ।


এদিকে সাইফের শারীরিক অবস্থা সম্পর্কে হাসপাতাল সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, অস্ত্রোপচারের পর অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বের করেছেন চিকিৎসকেরা। সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে। পাশাপাশি অভিনেতার ‘কসমেটিক সার্জারি’ সম্পন্ন হয়েছে।


আরও জানা গেছে, সাইফের শরীর থেকে প্রায় ২-৩ ইঞ্চির একটি ধারালো বস্তু বের করা হয়েছে। চিকিৎসকেরা মনে করছেন এটা ছুরিরই ভাঙা অংশ।


অন্যদিকে মধ্যরাতে সইফের বাড়িতে ঢুকে হামলা এবং ডাকাতির চেষ্টার ঘটনায় তিন সন্দেহভাজনকে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ আগুন

উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন, বিলেত থেকে এসে ফতোয়া দিচ্ছেন: গোলাম পরওয়ার

বিডিআর হত্যাকাণ্ড তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা

হাসিনা টিউলিপ আজমিনার আত্মপক্ষ সমর্থনের শুনানি আজ

এনসিপি-গণঅধিকার একীভূতকরণে অগ্রগতি

নির্বাচনে এককভাবে সরকার গঠন করবে বিএনপি: তারেক রহমান

কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় আমিরাতের তীব্র নিন্দা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: উৎপাদন নিয়ে অনিশ্চয়তা, আর্থিক ঝুঁকি ও ইমেজ সংকট

দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সাজার বিরুদ্ধে জোবাইদা রহমানের আপিল শুনানি কাল