মঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মায়ের নামে মসজিদ বানালেন ডিপজল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৪, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ

Spread the love

ঢাকাই সিনেমার জনপ্রিয় খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। কাজের পাশাপাশি প্রায়ই অসহায় মানুষদের বিপদেও এগিয়ে আসতে দেখা যায় তাকে। এবার মা প্রয়াত হাজি জবেদা বেগমের নামে মসজিদ বানালেন ডিপজল।

জানা গেছে, গাইবান্ধার তালুকরিফাইতপুর স্টেশন বাদিয়াখালীতে মায়ের নামে মাদানিয়া মসজিদ কমপ্লেক্স নির্মাণের কাজ শেষ করেছেন অভিনেতা। ২০২৩ সালে শুরু হয়েছিল এই মসজিদটির নির্মাণকাজ।

সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিজেই নিশ্চিত করেছেন ডিপজল। মসজিদ নির্মাণ শেষে এখন মাদরাসা তৈরি করা হচ্ছে সেখানে। শুধু তাই নয়, মাদরাসা পরিচালনার যাবতীয় সব দায়িত্ব নিজেই সামলাচ্ছেন অভিনেতা।

অন্যদিকে রাজধানীর গাবতলীর একসময়ের জনপ্রিয় সিনেমা হলো ‘পর্বত’ ভেঙে বহুতল মার্কেটের সঙ্গে আধুনিক সিনেপ্লেক্সও নির্মাণ করছেন ডিপজল। বর্তমানে সেই বহুতল ভবনের কাজ চলমান রয়েছে।

প্রসঙ্গত, বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে ডিপজল অভিনীত ও প্রযোজিত কয়েকটি সিনেমা। এ ছাড়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন পর্দার দাপুটে এ অভিনেতা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাফ অ-২০ টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ: নেপালকে হারিয়ে শিরোপার পথে

দেশের সমস্যা দেশেই সমাধান করতে হবে, বিদেশে নয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনে ৬৯.৮৩% ভোট, চলছে গণনা

ডিগ্রি চাকরির জন্য নয়, সমাজ বদলের জন্য: শিক্ষা উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইওভার থেকে পিকআপ পড়ে নিহত ৩

আইএমএফের পরামর্শ ও নবম জাতীয় পে স্কেলের ভবিষ্যৎ

বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

দিল্লি সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এস জয়শঙ্করের বৈঠক

মেট্রোরেলের চলাচলের সময় বৃদ্ধির সিদ্ধান্ত

ছাত্র আন্দোলনে জামায়াতের সম্পৃক্ততা ছিল না: নুর