বুধবার , ৪ নভেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৪, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ণ

Spread the love

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের ডেটা কার্ডও অবমুক্ত করেন তিনি।

বুধবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খামে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। পরে বিশেষ সিলমোহর ব্যবহার করে আনুষ্ঠানিকভাবে ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডেটা কার্ড অবমুক্ত করেন তিনি।

বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে প্রকাশিত স্মারক ডাকটিকিটটি দেশের সব ডাকঘর থেকে সংগ্রহ করা যাবে।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. কামরুজ্জামান এবং ডাক বিভাগের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ থেকে যে কারণে কাঁঠাল নিতে চায় চীন

শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: নতুন তফসিলের ঘোষণা

দেশের সমস্যা দেশেই সমাধান করতে হবে, বিদেশে নয়

নতুন পে-স্কেল প্রতিবেদন জমা: সর্বনিম্ন বেতন ২০,০০০ ও সর্বোচ্চ ১,৬০,০০০ করার সুপারিশ

অস্ট্রেলিয়ান এমপিদের উদ্বেগে তারেকের কৃতজ্ঞতা

যাত্রীসেবা সহজ করতে মেট্রোরেলে চালু হলো অনলাইন রিচার্জ সুবিধা

শেখ হাসিনার ‘ওপেন শুট’-এর নির্দেশ: আল-জাজিরার অনুসন্ধানে

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

বেসরকারি প্রাথমিক শিক্ষকদের মিছিলে পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড

চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে তীব্র অনিয়ম