শনিবার , ৩১ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু রোববার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৬ ৭:২৫ পূর্বাহ্ণ

Spread the love

পোশাকশ্রমিকদের দীর্ঘদিনের দাবি পূরণে আগামী রোববার (১ নভেম্বর) থেকে ন্যূনতম মজুরি বোর্ড গঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে নিজ বাসভবনে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শ্রমিক নেতাদের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক আলোচনা হয়েছে। আগামী রোববার সকাল থেকেই মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে।

তিনি আরও বলেন, ‘ইনশাআল্লাহ, আগামী দু-এক দিনের মধ্যেই শ্রমিক ভাই-বোনেরা তাঁদের কাঙ্ক্ষিত দাবি পূরণের বিষয়ে সুসংবাদ পাবেন।’

শিল্প ও শ্রমিকদের স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও দাবি-দাওয়া নিশ্চিত করার পাশাপাশি দেশের শিল্পকারখানাগুলোও টিকিয়ে রাখতে হবে।

বর্তমান সরকারের ভূমিকা তুলে ধরে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে শ্রমিকদের পাওনা মজুরি নিয়মিত পরিশোধ নিশ্চিত করতে সরকার সফলভাবে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাপান সফর শেষে আজ রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

কর্মবিরতি স্থগিত, নির্ধারিত সময়েই চলবে মেট্রোরেল

মিটফোর্ড হত্যাকাণ্ড: ‘ব্যক্তিগত দ্বন্দ্বে ঘটেছে, রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা চলছে’ – রিজভী

যুক্তরাষ্ট্রের বিশেষ ফ্লাইটে আরও ৩৯ বাংলাদেশি ফেরত

ফিলিস্তিনের প্রেসিডেন্ট এর ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

সব প্রতিবন্ধীকে সরকারি সেবার জন্য নিবন্ধনে আনার উদ্যোগ

ক্যাম্প কমান্ডারসহ সব সেনাসদস্যকে প্রত্যাহার: আইএসপিআর

দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন : মির্জা ফখরুল

দেশের উন্নয়ন চাইলে সমালোচনা থেকে বেরিয়ে আসতে হবে: তারেক রহমান

পোশাক নিয়ে সমালোচনার জবাব দিলেন ঢাকার মডেল জেসিয়া