বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে ঢাকায় ফিরিয়ে আনা হলো রাষ্ট্রদূতকে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২২, ২০২৬ ১০:০৩ অপরাহ্ণ

Spread the love

আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরের আগে টোকিও থেকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে। একই সময়ে সফরের প্রস্তুতি ও কূটনৈতিক সমন্বয়ের দায়িত্ব পালনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলামকে টোকিও পাঠানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, গত ১৫ অক্টোবর চিঠি দিয়ে রাষ্ট্রদূত দাউদ আলীকে ঢাকায় ফিরতে বলা হয়। দুই দিনের মধ্যে দেশে ফেরার নির্দেশনা অনুযায়ী তিনি ঢাকায় আসেন। প্রায় এক সপ্তাহ ধরে তিনি ঢাকায় অবস্থান করছেন।

গত বুধবার টোকিও পৌঁছেছেন সচিব নজরুল ইসলাম। প্রধানমন্ত্রীর সফর শেষ না হওয়া পর্যন্ত তাঁর সেখানে থাকার কথা রয়েছে। সফরের প্রস্তুতি তদারকির পাশাপাশি দ্বিপক্ষীয় যোগাযোগ ও কূটনৈতিক সমন্বয়ের দায়িত্বও পালন করবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করার প্রত্যাশা রয়েছে।

দাউদ আলী ও নজরুল ইসলাম দুজনই ১৫তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। জাপানে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার আগে দাউদ আলী রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। আগামী ৭ ডিসেম্বর তাঁর অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা রয়েছে।

তবে প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূত দাউদ আলীকে ঢাকায় ফিরিয়ে আনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ওআইসি শ্রম সম্মেলনে শ্রমজীবী মানুষের কল্যাণে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিশুর মৃত্যু

মিথ্যা তথ্য ছড়ানো আইনগতভাবে দণ্ডনীয়: জামায়াত

দুই কোটির বেশি শিশুকে টিকার আওতায় আনা হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

২০২৭ হজে আরও ৩৮ এজেন্সিকে অনুমতি

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ প্রধানমন্ত্রী তারেক রহমানের

মিয়ানমারে জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ চলছে

সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে সরকার বন্যার্ত মানুষের পাশে আছে

গোপালগঞ্জে শান্তি ফেরাতে সেনাবাহিনীর আহ্বান: গুজব এড়িয়ে চলুন, ধৈর্য ধরুন

ডাকসুর ভিপি নির্বাচিত হয়ে যে বার্তা দিলেন সাদিক কায়েম