বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ছয় লেনের মহাসড়ক হচ্ছে গাজীপুর-ঢাকা সড়ক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২২, ২০২৬ ৯:০৫ পূর্বাহ্ণ

Spread the love

গাজীপুর থেকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প বন্ধ করে ছয় লেনের সাধারণ মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য বিআরটি করিডরের স্টেশন ও লেন বিভাজক অপসারণ করা হবে। পাশাপাশি প্রকল্পের আওতায় নির্মিত দুটি দুই লেনের ওভারপাস চার লেনে উন্নীত করা হবে।

প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে থাকা ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট পিএলসি কোম্পানি বন্ধ করে এর কার্যক্রম সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) আওতায় নেওয়া হবে।

সরকারি টানা ছুটির আগে অনুষ্ঠিত সর্বশেষ মন্ত্রিসভার বৈঠকে বিআরটি প্রকল্পের ভবিষ্যৎ করণীয় নির্ধারণে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন ১৯ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সরকার বিআরটি প্রকল্প নিয়ে সিদ্ধান্ত নিয়েছে। এটি নীতিগত সিদ্ধান্ত হওয়ায় মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, বিআরটি করিডরের স্টেশন ও লেন বিভাজক সরিয়ে সড়কটিকে দুই দিকে তিনটি করে মোট ছয় লেনের সাধারণ মহাসড়কে রূপান্তর করা সমীচীন। এ ছাড়া দুটি দুই লেনের ওভারপাস চার লেনে উন্নীত করার কার্যক্রম নেওয়া যেতে পারে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে বিদ্যমান আইনি জটিলতা নিরসনের মাধ্যমে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে। একই সঙ্গে ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট পিএলসি বন্ধ করে এর কার্যক্রম সওজের আওতায় আনতে হবে।

মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নে জরুরি ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আগামী ১৫ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রতি মাসের ৩ তারিখের মধ্যে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে হবে।

২০১২ সালে নেওয়া প্রকল্প, ব্যয় বেড়েছে

গাজীপুরের শিববাড়ি থেকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত প্রায় ২০ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ বিআরটি প্রকল্প নেওয়া হয়েছিল ঢাকা ও গাজীপুরের মধ্যে দ্রুত বাস চলাচল নিশ্চিত করার লক্ষ্যে।

২০১২ সালের নভেম্বরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন করা হয়। প্রাথমিকভাবে এর ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ৩৯ কোটি ৮৪ লাখ টাকা। ২০১৬ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করে বিআরটি চালুর পরিকল্পনা ছিল। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি।

প্রকল্পের আওতায় বিআরটি লেন, স্টেশন, উড়ালসড়ক, টঙ্গী সেতু ও বাস ডিপোসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হয়।

তবে ভূমি অধিগ্রহণ, নকশা পরিবর্তন এবং বিভিন্ন সেবা সংস্থার লাইন স্থানান্তরসহ নানা জটিলতায় প্রকল্পের কাজ ব্যাহত হয়। ২০১৮ সালে মাঠপর্যায়ে বড় পরিসরে নির্মাণকাজ শুরু হলেও দীর্ঘসূত্রতার কারণে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব ঘটে। একই সঙ্গে বেড়েছে প্রকল্পের ব্যয়ও।

দীর্ঘদিনের এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে সরকারের নতুন সিদ্ধান্তের ফলে গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কটি বিআরটি করিডরের পরিবর্তে সাধারণ ছয় লেনের মহাসড়ক হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া শুরু হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষ: দুই তরুণের প্রাণহানি

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী ইইউ

টেক্সাসে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫১, ১৫ শিশুসহ নিখোঁজ বহু

প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশ, মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা

ট্রাম্পের কর ও ব্যয় বিলের তীব্র সমালোচনা ইলন মাস্কের

নির্বাচন পিছিয়ে গেলে অনিশ্চিত হবে দেশের ভবিষ্যৎ: দুদু

প্রেস সচিবের বার্তা: হত্যাকাণ্ডে অভিযুক্তরা ফিরবে দেশে

পুলিশের অধস্তন ফোর্সের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হবে; স্বরাষ্ট্র উপদেষ্টা

নবীকে কটূক্তি করায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার ২

যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের কোনো সর্বোচ্চ নেতা বেশি দিন টিকবেন না: ট্রাম্প