শনিবার , ১২ অক্টোবর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নবীকে কটূক্তি করায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার ২

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১২, ২০২৪ ১০:৪১ পূর্বাহ্ণ

Spread the love

পিরোজপুরের নাজিরপুরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস ও কমেন্ট করার অভিযোগে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

আটকরা হলেন- বরিশালের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের আবুল কালাম মোল্লার ছেলে রাকিবুল হাসান (২২) এবং উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের নৈলতলা গ্রামের সুনীল কৃষ্ণ মৃধার ছেলে সৈকত মৃধা (২২)।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মুকিত হাসান  বলেন, তারা দুজন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে কমেন্ট ও পোস্ট করে। এতে এলাকায় এক অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তথ্যপ্রযুক্তির সহায়তায় সৈকত মৃধাকে ঢাকার নারায়ণগঞ্জ থেকে এবং রাকিবুলকে নিজ এলাকা থেকে আটক করা হয় বলেও জানান তিনি।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আল আমীন শেখ বলেন, তারা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আউয়াল সমর্থিত ছাত্রলীগ কর্মী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুরে মানব পাচার মামলায় তিন দালাল গ্রেফতার

কাতারে কুমিল্লা বিভাগ ঘোষণার দাবিতে স্মারকলিপি প্রদান

লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরু: বাড়ছে নিহতের সংখ্যা

শেষ ওভারের ধাক্কায় বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপ স্বপ্ন ভাঙল

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জামায়াতের ইফতারের দাওয়াত

সায়মা ওয়াজেদ পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

পল্লবীর কিবরিয়া হত্যায় অস্ত্রসহ দুই শুটার গ্রেফতার

গাজায় যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের ২১ দফা পরিকল্পনা

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৬২