শনিবার , ১৭ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রমনায় নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৭, ২০২৬ ৭:৫৩ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর রমনায় অবস্থিত অফিসার্স ক্লাবের ভেতরে নির্মাণাধীন একটি ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে ভবনটির নিচতলায় সিঁড়ির পাশ থেকে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, শুক্রবার সকাল ১০টার দিকে মোশাররফ হোসেন তাঁর ছোট মেয়েকে নিয়ে অফিসার্স ক্লাবে যান। সেখানে সুইমিংপুলের কাছে মেয়েকে রেখে তিনি নির্মাণাধীন ভবনের ভেতরে প্রবেশ করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মোশাররফ হোসেন চোখে কম দেখতেন। ধারণা করা হচ্ছে, তিনি ভবনটির তৃতীয় তলা থেকে নিচতলার ফাঁকা অংশে পড়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল সম্পন্ন করে।

মোশাররফ হোসেন অফিসার্স ক্লাবের সদস্য ছিলেন। তিনি পরিবার নিয়ে রাজধানীর বনানীর একটি বাড়িতে বসবাস করতেন।

পারিবারিক সূত্র জানায়, তাঁর বড় মেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তিনি দেশে ফেরার পর মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিসি শেখ জাহিদুল ইসলাম আরও জানান, পরিবার ময়নাতদন্ত করতে না চাওয়ায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত