রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুট, গ্রেপ্তার ৯

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই ঘটনায় স্বাস্থ্যকেন্দ্র থেকে লুট হওয়া মালামালের দুই ট্রাক উদ্ধার করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। লুট হওয়া মালামালের মধ্যে দুই ট্রাক উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, ওই রাতে মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। এ সময় সেখানে থাকা দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করা হয়।

পরে স্বাস্থ্যকেন্দ্রের মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকা, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। লুটপাটের পর ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রের একটি পাকা ও তিনটি আধাপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে। একই সঙ্গে লুট হওয়া অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান চলছে।

১৯৭৪ সালে মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের জন্য মাতৃ ও শিশুসেবা দেওয়ার উদ্দেশ্যে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের কার্যক্রম শুরু হয়। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি শিশুদের টিকাদান, শিশু স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন সেবা দিয়ে আসছিল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান

হামলার জবাবে ইসরায়েলি শহরে হিজবুল্লাহর রকেট হামলা

হরমুজ প্রণালিতে জাহাজ জব্দ জলদস্যুতার মতো লাভজনক: ট্রাম্প

সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে নুসরাত তাবাসসুমের শপথ গ্রহণ

একটি বড় দল অপরিণত আচরণ করছে: নাহিদ ইসলাম

বিমানবন্দরে এনসিপি নেতা আখতারকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

রামিসা হত্যা মামলার ডিএনএ ও ময়নাতদন্ত রিপোর্ট সিআইডির হাতে

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: প্রথম দফার ভোটগ্রহণ শুরু

তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের