জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্থানীয় সময় বুধবার ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ইরানি বার্তাসংস্থা ইলনা। বৈঠকের একটি ছবিও প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।
প্রকাশিত ছবিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কথা বলতে দেখা যায়।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন ইরানের প্রেসিডেন্ট। অধিবেশনের ফাঁকে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক করছেন।
অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানও জাতিসংঘের ৮১তম অধিবেশনকে ঘিরে বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে অংশ নিচ্ছেন।


















