বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান ও জুবাইদা রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১১:৪১ পূর্বাহ্ণ

Spread the love

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীদের সম্মানে স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে এ নৈশভোজের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের প্রথম দিনের গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার তথ্য জানান। নৈশভোজে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীরাও উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া স্বাগত প্রাতরাশে অংশ নেন। পরে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেন।

দিনভর প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহামেদ লতিফ, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নিয়েও কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি জানান, ট্রাম্প ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে একটি চিঠি দিয়ে তাঁর সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন। তবে বর্তমান নিউইয়র্ক সফরটি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকেন্দ্রিক হওয়ায় এ সফরে আলাদা দ্বিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা নেই।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই পক্ষের সুবিধাজনক সময়ে ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে ট্রাম্প ও তারেক রহমানের বৈঠকের বিষয়টি বিবেচনা করা হতে পারে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তাঁর নিউইয়র্ক সফরে একাধিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকও নির্ধারিত রয়েছে।

সর্বশেষ - অপরাধ