বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সহযোগিতা চান প্রধানমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৯:৫৪ পূর্বাহ্ণ

Spread the love

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ সহযোগিতা কামনা করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে তাঁর আবাসস্থলে জুলি বিশপের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি জানান।

বৈঠকে রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ও সমন্বিত ভূমিকার বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও সম্মানজনকভাবে নিজ দেশে ফেরত পাঠানোর জন্য আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

দীর্ঘদিন ধরে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য উপযোগী পরিবেশ তৈরির পাশাপাশি সংকটটির স্থায়ী সমাধানে আন্তর্জাতিক অংশীদারদের আরও সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তার কথাও আলোচনায় উঠে আসে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, মিয়ানমারে চলমান সংকটের মূল কারণগুলো মোকাবিলা করে রোহিঙ্গাদের স্বেচ্ছামূলক, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবর্তনের উপযোগী পরিস্থিতি তৈরিতে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফরসূচিতে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চপর্যায়ের একটি পার্শ্ব-আয়োজনেও অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে। সেখানে দীর্ঘদিনের এই সংকটের টেকসই সমাধান, ন্যায়বিচার ও জবাবদিহির বিষয়গুলো গুরুত্ব পাওয়ার কথা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত