শনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তিতাসের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১:২১ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে নিয়মিতভাবে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। নতুন এই কূপ থেকে প্রতিদিন ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।

সংশ্লিষ্টরা জানান, শনিবার (১৯ সেপ্টেম্বর) থেকে তিতাস-২৮ নম্বর কূপের গ্যাস নিয়মিতভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এর আগে গত ১৯ জুন থেকে কূপটি থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস সরবরাহ শুরু হয়। পরীক্ষামূলক সময়ে প্রায় ২০০ কোটি টাকা মূল্যের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস-২৮ নম্বর কূপের খননকাজ শুরু হয় গত বছরের ১৫ ডিসেম্বর। একটি চীনা প্রতিষ্ঠানের মাধ্যমে কূপটির খননকাজ পরিচালনা করা হয়। প্রায় ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খননের পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়।

পরীক্ষামূলক সরবরাহ সফল হওয়ার পর এখন থেকে কূপটি থেকে প্রতিদিন নিয়মিত ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

বর্তমানে তিতাস গ্যাসক্ষেত্রের ২৩টি কূপ উৎপাদনে রয়েছে। এসব কূপ থেকে প্রতিদিন গড়ে ৩৩১ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

নতুন করে তিতাস-২৮ নম্বর কূপ উৎপাদনে যুক্ত হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী তারেক রহমান

ফরিদপুরে বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ৫, আহত ৪

দেশের ৭ অঞ্চলে দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

যুদ্ধে ইরানই জয়ী, মনে করে অধিকাংশ ইসরায়েলি

জামায়াতের বিরুদ্ধে হেফাজত আমিরের কড়া বক্তব্য

বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি

মালয়েশিয়া সফরে অভিবাসন ও বিনিয়োগে অগ্রাধিকার দেবেন প্রধান উপদেষ্টা ইউনূস

ওয়াশিংটন থেকে আনুষ্ঠানিক বার্তার অপেক্ষা

মার্কিন বাজারে সৌদির বিনিয়োগ ১ ট্রিলিয়নে বাড়ানোর ঘোষণা