মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হরমুজ প্রণালি নিয়ে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ৯:০১ পূর্বাহ্ণ

Spread the love

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল এবং গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জলপথের নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও আরব উপসাগরীয় দেশগুলোর মধ্যে নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। সোমবার ওমানে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা পিছিয়ে দেওয়া হয়।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি জানিয়েছেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে সর্বসম্মত ঐকমত্য তৈরির লক্ষ্যে বৈঠকটি স্থগিত করা হয়েছে। তবে নতুন করে বৈঠকের কোনো তারিখ ঘোষণা করা হয়নি।

রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বৈঠক স্থগিতের বিষয়টি জানান বদর আলবুসাইদি। একই পোস্টে বৈঠকে অংশ নেওয়ার কথা থাকা আটটি দেশের পতাকাও প্রকাশ করেন তিনি।

সৌদি আরবের অনুরোধে স্থগিতের দাবি

ইরান জানিয়েছে, আঞ্চলিক কয়েকটি দেশ বৈঠকটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিল। পরে ওমানের সঙ্গে আলোচনার ভিত্তিতে বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের অনুরোধের পর বৈঠকটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে ইরান। ইয়েমেনের সাম্প্রতিক পরিস্থিতিও বৈঠক স্থগিতের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, ওমানের সঙ্গে আলোচনার মাধ্যমে বৈঠকের নতুন তারিখ নির্ধারণ করা হবে। এ বিষয়ে ওমানের সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতা করতে তেহরান প্রস্তুত বলেও জানানো হয়েছে।

হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উদ্বেগ

বৈঠক স্থগিত হওয়ায় হরমুজ প্রণালি ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে পশ্চিম এশিয়ার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ বাড়ছে।

বৈঠকে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্যপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও অন্যান্য পণ্য পরিবহন করা হয়। ফলে এই জলপথের নিরাপত্তা ও স্বাভাবিক নৌ চলাচল নিয়ে আঞ্চলিক দেশগুলোর যেকোনো সিদ্ধান্তের প্রভাব আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারেও পড়তে পারে।

বৈঠকের নতুন তারিখ কবে নির্ধারণ করা হবে, তা এখনো জানানো হয়নি। ফলে হরমুজ প্রণালির পরিস্থিতি এবং সংশ্লিষ্ট দেশগুলোর পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল।

সূত্র: রয়টার্স

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

টেইলর সুইফট বিশ্বের ধনী গায়িকা

ইসলামী বিশ্ব গুরুতর সংকটে, মক্কা প্রতিরক্ষা চুক্তি গুরুত্বপূর্ণ বার্তা: এরদোয়ান

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

রাজধানীসহ সারাদেশে ৫.৫ মাত্রার তীব্র ভূমিকম্প অনুভূত

নরসিংদীতে চাঁদার জন্য সাংবাদিকদের পিকনিক বাসে হামলা, আহত ১০

মাদক সম্রাটকে হত্যার জেরে উত্তাল মেক্সিকো, ২৫ ন্যাশনাল গার্ড নিহত 

ইশরাককে মেয়র ঘোষণার গেজেট স্থগিত চেয়ে করা রিট আবেদন বাতিল

ইরানে অভিযান অব্যাহত রাখার ঘোষণা নেতানিয়াহুর

বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হংকংভিত্তিক হান্ডা ইন্ডাস্ট্রিজ

৭৫ দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসা স্থগিতের ঘোষণা