বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ডেঙ্গু চিকিৎসায় প্রান্তিক হাসপাতালেও পর্যাপ্ত ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৬ ১:২৪ অপরাহ্ণ

Spread the love

ডেঙ্গু চিকিৎসায় দেশের প্রান্তিক পর্যায়ের হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসক, স্যালাইন ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। কোনো ডেঙ্গু রোগীকে যাতে চিকিৎসার জন্য ঢাকায় আসতে না হয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার রাজধানীর ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

ডেঙ্গু নিয়ন্ত্রণে সারাদেশে ব্যবস্থা

মন্ত্রী বলেন, ডেঙ্গুর বাহক মশার বিস্তার রোধে সারা দেশে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরও যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, তাদের চিকিৎসায় কোনো ধরনের ঘাটতি রাখা হচ্ছে না।

প্রান্তিক হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা নিশ্চিত করার কারণে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য রাজধানীতে আসার প্রয়োজন হবে না বলেও জানান তিনি।

২৫ সেপ্টেম্বর থেকে হামের টিকা ক্যাম্পেইন

এদিকে সারা দেশে হামের প্রকোপ মোকাবিলায় আগামী ২৫ সেপ্টেম্বর থেকে নতুন করে টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, বর্তমানে যারা হামে আক্রান্ত হচ্ছেন, তাদের অধিকাংশই টিকা নেননি। বিভিন্ন পর্যায়ে প্রচার-প্রচারণা ও ক্যাম্পেইনের পরও যারা টিকা নেননি, তাদের সুরক্ষা নিশ্চিত করতেই সরকার নতুন করে এই উদ্যোগ নিয়েছে।

মন্ত্রী জানান, এরই মধ্যে হামের টিকার একটি বড় চালান দেশে এসেছে। চলতি মাসের ১৭ তারিখে আরও একটি চালান দেশে আসার কথা রয়েছে।

হামে মৃত্যুর ঘটনায় বর্তমান সরকারের কোনো দায় নেই বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কর ফাঁকি স্বীকারে ব্রিটেনের উপপ্রধানমন্ত্রীর পদত্যাগ

উখিয়া সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির বিশেষ অভিযান

তিস্তা সেতুতে ভিডিও বানাতে গিয়ে কলেজ শিক্ষার্থী নিখোঁজ

পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী

জামায়াত আমির ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের বীর সেনাপতি: নাহিদ

মেহেরপুরে তারে ঝুলন্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার

পরমাণু চুক্তি না করলে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা আসন্ন!

সমাধানহীন এক যুদ্ধের মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প

ফ্যামিলি কার্ডের জন্য ১৪টি ওয়ার্ড বাছাই করা হয়েছে: সমাজকল্যাণমন্ত্রী