বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মাধ্যমিকের সব শিক্ষকের জন্য মাউশির জরুরি নির্দেশনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৯, ২০২৬ ১০:১৮ পূর্বাহ্ণ

Spread the love

মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষককে সাইবার নিরাপত্তাবিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে সনদ সংগ্রহের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রশিক্ষণ শেষ করে সনদ ডাউনলোড করতে হবে।

শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিসেফের কারিগরি সহায়তায় এ অনলাইন প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাউশির প্রশিক্ষণ শাখা থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।

পিডিএস পরিচিতি দিয়ে প্রবেশ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সব শিক্ষককে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন শিক্ষক প্রশিক্ষণ কোর্সটি সম্পন্ন করতে হবে।

মাউশির নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে গিয়ে নিজ নিজ পিডিএস পরিচিতি ব্যবহার করে কোর্সে নিবন্ধন বা প্রবেশ করতে পারবেন শিক্ষকরা।

প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়ার জন্য নির্ধারিত প্ল্যাটফর্মে প্রবেশ করতে হবে।

রয়েছে ছয়টি পাঠ

অনলাইন প্রশিক্ষণ কোর্সটিতে মোট ছয়টি পাঠ রয়েছে। এর মধ্যে ষষ্ঠ পাঠে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে একটি শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে।

শ্রেণি কার্যক্রম শেষ হওয়ার পর এর ছবি বা ভিডিও নির্ধারিত মাধ্যমে জমা দিতে হবে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা অনলাইন প্রশিক্ষণ প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে।

প্রশিক্ষণ শেষে মিলবে সনদ

ছয়টি পাঠ এবং নির্ধারিত শ্রেণি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পর শিক্ষকরা অনলাইন থেকে প্রশিক্ষণের সনদ সংগ্রহ করতে পারবেন।

সনদে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালকদের স্বাক্ষর থাকবে।

মাউশির বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়সীমার মধ্যে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষককে প্রশিক্ষণ কোর্সটি সম্পন্ন করে সনদ সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে: আলী রীয়াজ

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূলের সম্ভাব্য দুর্বলতার ৮টি নেপথ্য কারণ

মালয়েশিয়ায় পৃথক অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি নাগরিক আটক

বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু

ড. মিজানুর রহমান আজহারীর মনোনয়ন গুজব: জামায়াত

আমাদের দায়িত্ব দেন: সারজিস আলম

বিনিয়োগকারীদের টানতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

মিত্রদের আসন দাবিতে চাপে বিএনপি, ছাড় পেতে পারে সর্বোচ্চ ৫০টি

জুলাইয়ে দেশে এলো ২৮৬ কোটি ডলার রেমিট্যান্স

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বই দেখে লেখা, দুই শিক্ষককে অব্যাহতি