মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দেশে ফেরার পথে সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বাংলাদেশির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৮, ২০২৬ ২:৪৫ অপরাহ্ণ

Spread the love

দীর্ঘদিন সৌদি আরবে অবস্থানের পর দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন চার বাংলাদেশি। দেশে ফেরার টিকিটও ছিল তাদের হাতে। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর আগেই সৌদি আরবের তায়েফে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তারা।

নিহতদের মধ্যে দুজনের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, করিম ও খালেদসহ চার বাংলাদেশি দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন। দেশে ফেরার সব প্রস্তুতি শেষে লাগেজ নিয়ে তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিলেন তারা।

পথে আল-খুরমা এলাকায় তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর দেশে পৌঁছানোর পর নিহতদের স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। যাদের দেশে ফেরার অপেক্ষায় ছিলেন পরিবারের সদস্যরা, তাদের মরদেহের খবর শুনে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা।

কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। দুই প্রবাসীর মৃত্যুর খবর পাওয়ার পর তিনি তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন। এ মৃত্যু পরিবার দুটির জন্য অপূরণীয় ক্ষতি বলেও মন্তব্য করেন তিনি।

কানাইঘাটে বাড়ছে প্রবাসী মৃত্যুর ঘটনা

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গত তিন মাসে সড়ক দুর্ঘটনায় কানাইঘাট উপজেলার আট প্রবাসীর মৃত্যু হয়েছে। এর আগে গত জুনে কাতারে সড়ক দুর্ঘটনায় উপজেলার পাঁচ প্রবাসী নিহত হন। ওই শোক কাটতে না কাটতেই জুলাইয়ে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আরও এক প্রবাসীর মৃত্যু হয়।

এরপর এবার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আরও দুই প্রবাসীর মৃত্যুর খবর এলো। ধারাবাহিক এসব ঘটনায় প্রবাসী পরিবারগুলোর মধ্যে উদ্বেগ ও শোক আরও গভীর হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাল ময়মনসিংহে বৃহস্পতিবার রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান

১২ বিচারপতিকে ছুটিতে পাঠালেন প্রধান বিচারপতি : চায়ের দাওয়াত দিয়ে

সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

পদ্মা সেতুতে ঈদযাত্রার নতুন রেকর্ড: ৩ দিনে টোল আদায় ১৩ কোটি টাকা ছাড়াল

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আভাসে বিশ্ববাজারে তেলের দামের পতন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আগামীকাল

মুনিয়া ইস্যুতে চাঁদাবাজির অভিযোগ, তৌহিদ আফ্রিদিকে ঘিরে নতুন তথ্য ফাঁস

‘দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান পদে আসছেন তারেক রহমান’

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের গুলশানের দুই ফ্ল্যাটে দুদকের অভিযান

সিলেট হয়ে ঢাকায় ফিরবেন বেগম খালেদা জিয়া