মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হচ্ছেন খলিলুর রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৮, ২০২৬ ২:৪২ অপরাহ্ণ

Spread the love

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অধিবেশনের উদ্বোধনের মধ্য দিয়ে এক বছরের জন্য তিনি এ দায়িত্ব গ্রহণ করবেন।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৩টায় ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধন করবেন খলিলুর রহমান। দায়িত্ব নেওয়ার পর তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন। এবারের অধিবেশন চলবে ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত। অধিবেশনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ’।

বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন

সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ বাংলাদেশের কূটনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। প্রায় চার দশক পর দ্বিতীয় কোনো বাংলাদেশি এই গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় পদে আসীন হতে যাচ্ছেন।

এর আগে ১৯৮৬-৮৭ মেয়াদে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

১৯০ ভোটের মধ্যে ৯৯ ভোট

গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত গোপন ব্যালটের নির্বাচনে ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। নির্বাচনে ১৯০ ভোটের মধ্যে তিনি পান ৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস কাকোরিস পেয়েছেন ৯১ ভোট।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদটি সংস্থার পাঁচটি আঞ্চলিক গ্রুপের মধ্যে পর্যায়ক্রমে বণ্টিত হয়। ৮১তম অধিবেশনের জন্য এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পালা থাকায় এই অঞ্চল থেকেই প্রার্থী হন খলিলুর রহমান।

গুতেরেসের সঙ্গে বৈঠক

দায়িত্ব গ্রহণের আগে নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন খলিলুর রহমান। এ সময় জাতিসংঘে বাংলাদেশের কার্যালয়ের পক্ষ থেকে তাকে নতুন বৈশ্বিক নেতৃত্বের দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান ও স্বার্থ তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে। একই সঙ্গে বহুপক্ষীয় কূটনীতিতে বাংলাদেশের সক্রিয় ভূমিকা আরও জোরদার করার সুযোগ সৃষ্টি হবে।

খলিলুর রহমানের এক বছরের মেয়াদে বৈশ্বিক বিভিন্ন সংকট, শান্তি ও নিরাপত্তা, উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালনায় বাংলাদেশের নেতৃত্ব নতুন মাত্রা পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্র-ইরানের বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে, দেখা যাক কী হয়: ট্রাম্প

চাপ সামলাতে তেল উৎপাদন বাড়াচ্ছে সৌদি-রাশিয়াসহ সাত দেশ

ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও দেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি

সাত কলেজের পদযাত্রা আজ শিক্ষা ভবন অভিমুখে

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ৩১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

এবার চট্টগ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষণ

গোপালগঞ্জে হামলার জেরে এনসিপি’র ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভূমিকম্পে হতাহতদের প্রতি প্রধান উপদেষ্টার শোক

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স প্রস্তাব বিএনপি সংসদ সদস্যের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের রিয়াদ সফরের আমন্ত্রণ