মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রাষ্ট্রপতির সঙ্গে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৮, ২০২৬ ২:৩৮ অপরাহ্ণ

Spread the love

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাতে ভারতের রাষ্ট্রদূত রাষ্ট্রপতিকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের জনগণের সেবায় তার দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।

আলোচনায় বাংলাদেশ ও ভারতের অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান সম্পর্কের বিষয়টি গুরুত্ব পায়। দীর্ঘদিনের পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন রাষ্ট্রদূত।

ভারতীয় হাইকমিশনের পোস্টে বলা হয়, দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও শক্তিশালী করার গুরুত্বের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত