সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গঙ্গার পানির ন্যায্য হিস্যা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৭, ২০২৬ ৫:০৫ অপরাহ্ণ

Spread the love

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সাক্ষাতে দুই দেশের সম্পর্ক জোরদারসহ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন উপদেষ্টা।

সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের শুরুতে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী উপদেষ্টাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তারা পারস্পরিক কুশল বিনিময় করেন। পরে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা।

ইসমাইল জবিউল্লাহ বলেন, বাংলাদেশ ও ভারত বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র। দুই দেশের মধ্যে দীর্ঘ সীমান্ত রয়েছে। সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা এবং গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

উপদেষ্টা আরও বলেন, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব না দিয়ে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও বাড়ানো প্রয়োজন। বর্তমান ভারতীয় হাইকমিশনারের নেতৃত্বে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সাক্ষাতে দীনেশ ত্রিবেদী বাংলাদেশ ও ভারতের অভিন্ন সংস্কৃতি এবং দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি ভারতে বাংলাদেশি ইলিশের ব্যাপক চাহিদার কথাও উল্লেখ করেন।

এ সময় ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণের জন্য পাঠানোর অনুরোধ জানান। পাশাপাশি দুই দেশের জনপ্রশাসনের মধ্যে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পুনরায় চালুর ওপর গুরুত্ব দেন তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও ভারতের সহযোগিতা আরও সম্প্রসারণ করা প্রয়োজন। দুই দেশের জনগণের স্বার্থে বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সাক্ষাতে ভারতীয় হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বঙ্গভবনে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে

বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের ভিসা

জাতীয় স্বার্থে অগ্রগতি হলেই ভারত সফর: হুমায়ুন কবির

ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়কে সমন্বিত পদক্ষেপের নির্দেশ

এক দিনেই ২ যুদ্ধবিমান, ৫ ড্রোন, ২ হেলিকপ্টারে আঘাত হানল ইরান

কদমতলীতে মাদরাসার বাথরুম থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা

শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেওয়া যাবে না: শিক্ষা মন্ত্রণালয়

হেলিকপ্টার থেকে নেমেই প্রার্থিতা ঘোষণা করলেন প্রবাসী