সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

অনির্দিষ্টকালের জন্য প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৭, ২০২৬ ২:৩৫ অপরাহ্ণ

Spread the love

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। নতুন করে নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের পদায়ন নির্বিঘ্নে সম্পন্ন করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নতুন করে নিয়োগ পাওয়া ১৪ হাজারের বেশি শিক্ষকের পদায়নের জন্য বর্তমান শিক্ষকদের বদলি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নতুন শিক্ষকদের পদায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত এ কার্যক্রম স্থগিত থাকবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত মোট ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদান আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে। এরপর ৪ অক্টোবর থেকে তাদের পদায়ন কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

নতুন শিক্ষকদের পদায়ন শেষ হওয়ার পর তাদের দুই মাসের বিশেষ পেশাগত প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এই প্রশিক্ষণ ঠিক কবে থেকে শুরু হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নতুন শিক্ষকদের পদায়ন ও পরবর্তী প্রশিক্ষণ কার্যক্রম শেষ হওয়ার পর পরিস্থিতি বিবেচনা করে শিক্ষক বদলি কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত