সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থানই সরকারের মূল লক্ষ্য: আমির খসরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৭, ২০২৬ ২:৩৪ অপরাহ্ণ

Spread the love

উদ্যোক্তা তৈরি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্র উদ্যোগ তহবিল প্রকল্পের উদ্বোধন এবং ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন প্রকল্পটি ৫০ কোটি টাকার একটি পাইলট উদ্যোগ। যারা ব্যাংকে যেতে ভয় পান বা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকেন, তাদের ঋণের আওতায় এনে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই কর্মসংস্থান ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল।

তিনি বলেন, উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য। কর্মসংস্থান ব্যাংকের নতুন প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় নতুন কর্মসংস্থান তৈরির সুযোগ সৃষ্টি হবে।

সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

অর্থমন্ত্রী বলেন, সরকার সৃজনশীল অর্থনীতি বা ক্রিয়েটিভ ইকোনমি নিয়ে নতুন উদ্যোগ নিয়েছে। প্রান্তিক পর্যায়ের সৃজনশীল মানুষদের শুধু ঋণ দেওয়াই নয়, তাদের প্রশিক্ষণের পাশাপাশি পণ্যের ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ের ক্ষেত্রেও সহযোগিতা করা হচ্ছে।

কর্মসংস্থান ব্যাংককেও এ ধরনের কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, সৃজনশীলতার সঙ্গে যুক্ত মানুষের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। গানসহ বিভিন্ন ধরনের সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।

আমির খসরু বলেন, সরকার সৃজনশীল কর্মকাণ্ডকে অর্থনীতির সঙ্গে যুক্ত করে এর আর্থিক মূল্য তৈরি করতে চায়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট পণ্য ও সেবায় ভ্যালু অ্যাড করে সেগুলোকে বাজারজাতযোগ্য করা এবং সৃজনশীল মানুষদের অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসার লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব দেওয়া হলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

খেলাপি ঋণ কমানোর তাগিদ

কর্মসংস্থান ব্যাংকের খেলাপি ঋণ বা এনপিএল কমানোর ওপরও গুরুত্ব দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ব্যাংকটির খেলাপি ঋণের হার ৪ শতাংশ থেকে কমিয়ে ১ বা ২ শতাংশে নামিয়ে আনতে পারলে তা আরও ভালো হবে।

কর্মসংস্থান ব্যাংক বর্তমানে ভালো করছে উল্লেখ করে আমির খসরু বলেন, ব্যাংকটি মুনাফাও করছে। খেলাপি ঋণ নিয়ন্ত্রণে রেখে ব্যাংকের কার্যক্রম আরও শক্তিশালী করা সম্ভব হলে উদ্যোক্তা ও কর্মসংস্থান তৈরিতে এর ভূমিকা আরও বাড়বে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভেনেজুয়েলা ঘিরে নতুন অভিযান ভাবনায় ওয়াশিংটন

জুনের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জামায়াত আমিরের

হাইকোর্টের বিচারপতি নিয়োগে প্রথমবার গণবিজ্ঞপ্তি জারি

যুবলীগ নেতার বিরুদ্ধে মাদ্রাসার ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ

বিদেশি চুক্তি নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি: জামায়াত আমির

ভারতকে দু’বার হারানোর হুঁশিয়ারি হারিস রউফের

নতুন রাষ্ট্র গঠনে আওয়ামী লীগের অন্তর্ভুক্তি সম্ভব নয়: আসিফ নজরুল

ছোট ছেলের হাতে চড়, নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না : কাজল

বেতনের ১০% সরকারি কোষাগারে ফেরত দিচ্ছেন প্রধানমন্ত্রীর : স্বাস্থ্যমন্ত্রী

এই সুযোগ হারাতে চাই না: প্রধান উপদেষ্টা